শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বর্ণনায় সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের বর্ণনায় উন্নয়নমূলক কাজে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার দিকটি প্রতিফলিত হয়েছে। সমাজের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ না হলে যেকোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। এ কারণে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রথমে চাই সুষ্ঠু পরিকল্পনা। আর উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সমাজতাত্ত্বিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য। সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনুসন্ধান চালিয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও উন্নয়ন পরিকল্পনায় কোনো দেশের সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধ, আচার-আচরণ ইত্যাদির প্রতি কতটা গুরুত্ব দেওয়া দরকার তা সমাজবিজ্ঞান আলোচনা করে। উদ্দীপকে দেখা যায়, শাওনদের গ্রামে অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে। সেখানে মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদির ব্যবহার বাড়লেও গ্রামবাসীর মানসিকতার উন্নয়ন হয়নি। তাছাড়া নারী শিক্ষার প্রতি তাদের এখনও অনীহা রয়েছে। শাওনের গ্রামের এ সমস্যাগুলোর সমাধানে একটি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর এক্ষেত্রে সমাজবিজ্ঞানের পাঠ সহায়ক হতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে উন্নয়নমূলক কাজে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার দিকটি ফুটে উঠেছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের বর্ণনায় সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার কোন দিকটি প্রতি…

উদ্দীপক

শাওনদের গ্রামের অধিকাংশ মানুষ আজ শহরে যাতায়াত করছে। গ্রামের ছেলে-মেয়েরা শহরের বিদ্যালয়ে পড়াশুনা করছে। তবে এর পাশাপাশি অপরাধপ্রবণতাও বৃদ্ধি পেয়েছে। মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদির ব্যবহার বৃদ্ধি পেলেও মানুষের মানসিকতার এখনও উন্নতি হয়নি। নারী শিক্ষার প্রতি এখনও তাদের অনীহা রয়েছে।

Combined · 2019

উত্তর

নৃ-গোষ্ঠী হচ্ছে মানব প্রজাতির এমন এক উপবিভাগ যার সদস্যবৃন্দ উত্তরাধিকার সূত্রে অভিন্ন দৈহিক বৈশিষ্ট্য ধারণ করে।

উত্তর

বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির একটি অন্যতম প্রধান দিক গ্রামীণ জনগোষ্ঠীর কৃষিনির্ভরতা। বাংলাদেশের গ্রামীণ সমাজ মূলত সনাতন জীবনধারায় পরিচালিত। এদেশের গ্রামের প্রধান অর্থব্যবস্থা হলো কৃষি। অধিকাংশ গ্রামবাসী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তথাপি এখানকার সংস্কৃতির অধিকাংশই কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাই বলা যায়, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি অনেকটাই কৃষিনির্ভর।

উত্তর

উদ্দীপকের বর্ণনায় উন্নয়নমূলক কাজে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার দিকটি প্রতিফলিত হয়েছে। সমাজের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ না হলে যেকোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। এ কারণে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রথমে চাই সুষ্ঠু পরিকল্পনা। আর উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সমাজতাত্ত্বিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য। সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনুসন্ধান চালিয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও উন্নয়ন পরিকল্পনায় কোনো দেশের সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধ, আচার-আচরণ ইত্যাদির প্রতি কতটা গুরুত্ব দেওয়া দরকার তা সমাজবিজ্ঞান আলোচনা করে। উদ্দীপকে দেখা যায়, শাওনদের গ্রামে অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে। সেখানে মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদির ব্যবহার বাড়লেও গ্রামবাসীর মানসিকতার উন্নয়ন হয়নি। তাছাড়া নারী শিক্ষার প্রতি তাদের এখনও অনীহা রয়েছে। শাওনের গ্রামের এ সমস্যাগুলোর সমাধানে একটি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর এক্ষেত্রে সমাজবিজ্ঞানের পাঠ সহায়ক হতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে উন্নয়নমূলক কাজে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার দিকটি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের গ্রামে যে সমস্যা পরিলক্ষিত হয় তা হলো গ্রামবাসীর অনুন্নত মানসিকতা, যা তাদেরকে নারী শিক্ষার প্রতি উদাসীন করে তুলেছে। এ সমস্যা মূলত সাংস্কৃতিক ব্যবধানের ফল। আমেরিকান সমাজবিজ্ঞানী উইলিয়াম ফিন্ডিং অগবার্ন তার 'Social ChangeChange^{\prime} গ্রন্থে সংস্কৃতির ব্যবধান তত্ত্ব প্রদান করেছেন। অগবার্নের মতে, নানা ধরনের যান্ত্রিক আবিষ্কারের ফলে দ্রুতগতিতে সমাজ পরিবর্তিত হয়। এই দ্রুত পরিবর্তনটি ঘটে বস্তুগত সংস্কৃতি যেমন — ঘর-বাড়ি, হাতিয়ার, যন্ত্রপাতি, তৈজসপত্র, কল-কারখানার পণ্য, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে। অন্যদিকে অবস্তুগত সংস্কৃতি যেমন- ধর্ম, মূল্যবোধ, শিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তনটি বস্তুগত সংস্কৃতির তুলনায় খুবই মন্থর। ফলে উভয় সংস্কৃতির মধ্যে ব্যবধানের সৃষ্টি হয়। এই তত্ত্বের মূল কথা হলো, সংস্কৃতির দুটি অংশের মধ্যে একটি কোনো এক সময়ে অন্যটি থেকে দ্রুত পরিবর্তিত হওয়ার ফলে অসামঞ্জস্যতা দেখা দেয়। এক্ষেত্রে পিছিয়ে পড়া অংশটিকে অগ্রসর অংশটির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা চালিয়ে যেতে হয়। সংস্কৃতির এক অংশের এই পিছিয়ে পড়া এবং সেই অংশের তা কাটিয়ে ওঠার প্রবণতাই হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। উদ্দীপকের বর্ণনায় লক্ষণীয়, শাওনদের গ্রামের মানুষের মধ্যে মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে তাদের মানসিকতার পরিবর্তন হয়নি। ফলে তারা নারী শিক্ষার প্রতি উদাসীন অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতি যেমন মোবাইল ফোন, টেলিভিশনের ব্যবহার বাড়লেও তাদের মধ্যকার অবস্তুগত সংস্কৃতির পরিবর্তন হয়নি । ফলে সৃষ্টি হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। তাই স্পষ্টতই বলা যায়, উদ্দীপকের গ্রামের সমস্যা মূলত সাংস্কৃতিক ব্যবধানেরই ফল।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।