উদ্দীপকে যে প্রত্যয়ের ধারণা পাওয়া যায় তার বৈশিষ্ট্য। আলোচনা কর।
উত্তর: . উদ্দীপকে 'সংস্কৃতি' নাম প্রত্যয়ের ধারণা পাওয়া যায়। সংস্কৃতি হলো জীবন ধারণের পদ্ধতি। মানুষ প্রধানত তার সামাজিক ঐতিহ্য বা সংস্কৃতি দ্বারা পরিচালিত। তাই বাংলাদেশের মানুষের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানতে হলে প্রথমেই জানা দরকার এদেশের মানুষের জীবন ধারণের পদ্ধতি। আর জীবন ধারণের পদ্ধতি সম্পর্কে জানতে হলে জনগোষ্ঠীর ঘর-বাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদের বিবরণ, খাদ্যাভ্যাস, অর্থব্যবস্থা থেকে শুরু করে তাদের ভাষা, ধর্ম, রাজনীতি, বিশ্বাস, উৎসব ও আচার-অনুষ্ঠান সম্পর্কে জানতে হবে। উদ্দীপকে সংস্কৃতির বস্তুগত একটি উপাদান তথা কম্পিউটারের কথা বলা হয়েছে। বস্তুগত সংস্কৃতির অনেক উপাদান আমাদের সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। তাই বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি ব্যাখ্যা করতে হলে মূলত গ্রামীণ মানুষের জীবন ধারণের। পদ্ধতি আলোচনা করা দরকার। তবে যেহেতু বর্তমানে শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে বিপুল সংখ্যক মানুষ গ্রাম থেকে শহরমুখী হচ্ছে সেহেতু বাংলাদেশের সংস্কৃতির ধরন সম্পর্কে জানতে হলে নগর। জীবনের জীবনধারাও আলোচনা করা প্রয়োজন। তাই বলা যায়, উদ্দীপকে সংস্কৃতিনামক প্রত্যয়টির ইঙ্গিতই দেওয়া হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে প্রত্যয়ের ধারণা পাওয়া যায় তার বৈশিষ্ট্য। আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর