উদ্দীপকে তালতলী গ্রামের চিত্র যেন অগবার্নের তত্ত্বেরই বাস্তব প্রতিচ্ছবি- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে রতনপুর গ্রামের চিত্র যেন অগবার্নের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বেরই বাস্তব প্রতিচ্ছবি বলে আমি মনে করি। WF Ogburn তার বিখ্যাত 'Social Change [গণিত] গ্রন্থে সংস্কৃতির পশ্চাৎপদতার ব্যবধান তত্ত্ব প্রদান করেছেন। অগবার্ন বলেন যে, নানা ধরনের যান্ত্রিক আবিষ্কারের ফলে দ্রুতগতিতে সমাজ পরিবর্তিত হচ্ছে। এ দ্রুত পরিবর্তনটি ঘটছে বস্তুগত সংস্কৃতির যেমন- ঘরবাড়ি, হাতিয়ার, যন্ত্রপাতি, তৈজসপত্র, কলকারখানার পণ্য, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে। অপরপক্ষে অবস্তুগত সংস্কৃতি যেমন- ধর্ম, সরকার, পরিবার, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে পরিবর্তনটি বস্তুগত সংস্কৃতির তুলনায় খুবই মন্ত্রর। ফলে উভয় সংস্কৃতির মধ্যে ব্যবধানের সৃষ্টি হয়। এ তত্ত্বের মূলকথা হলো সংস্কৃতির সহযোগী দুটি অংশের মধ্যে একটি কোনো এক সময়ে অন্যটি থেকে দ্রুত পরিবর্তিত হয়ে পড়ার ফলে অসামঞ্জস্যতা দেখা দেয়; এক্ষেত্রে পিছিয়ে পড়া অংশটিকে অগ্রসর অংশটির সাথে খাপ খাওয়ানোর জন্য চেষ্টা চালিয়ে যেতে হয়। সংস্কৃতির এক অংশের এ পিছিয়ে পড়া এবং সেই অংশের তা কাটিয়ে ওঠার প্রবণতাই হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। উদাহরণস্বরূপ নানাবিধ আবিষ্কার ও উদ্ভাবনের ফলে সমাজের অবস্তুগত দিক! যেমন- ধর্ম, শিক্ষণ, মূল্যবোধ প্রভৃতি অপেক্ষা বস্তুগত দিক যেমন- বাসস্থান, হাতিয়ার, তৈজসপত্র, যন্ত্রপাতি প্রভৃতি দ্রুততর গতিতে পরিবর্তিত হয়। ফলে বস্তুগত অংশের সঙ্গে অবস্তুগত অংশের ব্যবধান সৃষ্টি হয়। পিছিয়ে পড়া অবস্তুগত সংস্কৃতিকে তখন শূন্যতা বা অসামঞ্জস্যতা মোকাবিলায় তৎপর হতে হয়। .তাই প্রশ্নোক্ত উক্তিটির যথার্থ সঠিক এবং আমি এর সাথে একমত।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তালতলী গ্রামের চিত্র যেন অগবার্নের তত্ত্বেরই বাস্তব প্রতিচ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর