উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন তত্ত্বের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমাজবিজ্ঞানের সংস্কৃতির ব্যবধানতত্ত্বের প্রতিফলন ঘটেছে। সংস্কৃতির ব্যবধান তত্ত্বটির মূলকথা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতি দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে যার সঙ্গে অবস্তুগত সংস্কৃতি খাপ খাইয়ে বা তাল মিলিয়ে একই গতিতে এগিয়ে চলতে পারছে না। ফলে সৃষ্টি হচ্ছে সাংস্কৃতিক পশ্চাৎপদতা বা পিছিয়ে পড়া। নানা ধরনের যান্ত্রিক আবিষ্কারের ফলে দ্রুত গতিতে সমাজ পরিবর্তিত হচ্ছে। এ দ্রুত পরিবর্তনটি ঘটছে কেবল বস্তুগত সংস্কৃতির।। যেমন- উদ্দীপকে বলা হয়েছে মানুষ তার প্রয়োজনে নানান বস্তুর উদ্ভাবন করলেও যথাযথ পরিচালনার শিক্ষা না থাকাতে তা কোনো। উপকারে আসছে না। বরং তা আরও নতুন সমস্যার কারণ হয়ে উঠছে। বস্তুগত সংস্কৃতির পরিবর্তন সময়ের সাথে সাথে ঘটতে থাকে; কিন্তু তার সাথে ধর্ম, সরকার, আইন, পরিবার, শিক্ষা, মানসিকতা। প্রভৃতির পরিবর্তন হচ্ছে না। অগর্বানের মতে, আধুনিক মানুষের একটি অন্যতম সমস্যা হলো প্রযুক্তি তথা যান্ত্রিক সভ্যতার সঙ্গে নিজেদের চিন্তা ও আচরণকে খাপ খাইয়ে নেওয়া। আধুনিক রাষ্ট্রগুলো। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে পরস্পরের খুবই নিকটবর্তী হয়েছে। এবং এক দেশ অন্য দেশের ওপর নানা কাজে নির্ভরশীল হচ্ছে। এমন অবস্থায় আন্তর্জাতিক সম্পর্কের পুরোনো নীতি এবং সার্বভৌম ক্ষমতা সম্পর্কে পুরোনো ধারণা আধুনিক চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের বিষয়টি অবশ্যই সংস্কৃতির ব্যবধান তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন তত্ত্বের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর