বাংলাদেশে সাংস্কৃতিক ব্যবধান কি কেবল উক্ত ক্ষেত্রেই পরিলক্ষিত হয়? তোমার মতামত দাও।
উত্তর: না, বাংলাদেশে সাংস্কৃতিক ব্যবধান শুধু কর্মক্ষেত্রেই পরিলক্ষিত হর না। আরও নানা ক্ষেত্রে সাংস্কৃতিক ব্যবধান দেখা যায়। সাংস্কৃতিক ব্যবধানের মূল কথা হচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যাপক উন্নতির ফলে বস্তুগত সংস্কৃতি দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে যার সঙ্গে অবস্তুগত সংস্কৃতি খাপ খাইয়ে বা তাল মিলিয়ে ওই একই গতিতে এগিয়ে চলতে পারছে না। ফলে সৃষ্টি হচ্ছে সাংস্কৃতিক পশ্চাৎপদতা বা পিছিয়ে পড়া উদ্দীপকে উল্লিখিত কর্মক্ষেত্রে আমরা সাংস্কৃতিক ব্যবধানের এ চিত্রটিই দেখতে পাই। কর্মক্ষেত্র ছাড়াও কৃষি, শিক্ষা, তথ্য প্রযুক্তি, ভাষা, রাজনৈতিক ব্যবস্থা, নগরায়ণ, শিল্পায়ন প্রভৃতি ক্ষেত্রে সাংস্কৃতিক ব্যবধান পরিলক্ষিত হয়। কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞান 'তথা অবস্তুগত সংস্কৃতির অভাবের কারণে দেশের সাধারণ কৃষক এ সকল উন্নত প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে পড়ছে। ফলে সাংস্কৃতিক ব্যবধানের সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নতি ব্যাহত হচ্ছে। আবার পৃথিবীতে সেই জাতি বা গোষ্ঠীই উন্নত যারা শিক্ষা-দীক্ষায় বেশি অগ্রসর। উন্নত বিশ্ব আজ প্রভূত উন্নতি সাধন করেছে। শিক্ষাক্ষেত্রে ওইসব দেশে উন্নত উপকরণের কারণে শিক্ষা পদ্ধতি অনেকটা সহজ হয়েছে। পক্ষান্তরে, আমাদের দেশে উন্নত উপকরণ কিছু থাকলেও তা ব্যবহার করার উপযোগী জ্ঞান বা জনবল নেই। ফলে উন্নত শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষা দান করতে আমরা ব্যর্থ হচ্ছি। এ কারণে এক ধরনের সাংস্কৃতিক ব্যবধানের সৃষ্টি হচ্ছে। এভাবে প্রতিটি ক্ষেত্রে আজ সাংস্কৃতিক ব্যবধান লক্ষ করা যায়। পরিশেষে বলা যায়, আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগে আন-বিজ্ঞানের উন্নতির ফলে নানা ধরনের বস্তুগত আবিষ্কার সম্ভব হয়েছে। আর একটি সুস্থ, সাবলীল ও গতিশীল সমাজের বৈশিষ্ট্য হলো সমাজ ও সংস্কৃতির বিভিন্ন অংশ এবং উপাদানের মধ্যে ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখা। সেটা রক্ষিত না হলেই সৃষ্টি হয় সাংস্কৃতিক ব্যবধান, যা দেশের আর্থসামাজিক, রাজনৈতিক এমনকি সাংস্কৃতিক পরিবর্তনের গতিকে ব্যাহত করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে সাংস্কৃতিক ব্যবধান কি কেবল উক্ত ক্ষেত্রেই পরিলক্ষিত হয়? ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর