উদ্দীপকে রহিম মিয়ার ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে না চাওয়া অগবার্নের কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রহিম মিয়ার ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে না চাওয়া অগবার্নের 'সাংস্কৃতিক ব্যবধান' তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। সংস্কৃতির বিভিন্ন অংশ একই গতিতে পরিবর্তিত হয় না। কোনো অংশ অন্য অংশ থেকে দ্রুত পরিবর্তিত হয়। যেহেতু সংস্কৃতির প্রতিটি অংশ একে অপরের নির্ভরশীল তাই এক অংশ দ্রুত পরিবর্তন হলে অন্য অংশের পরিবর্তন জরুরি হয়ে পড়ে খাপ খাইয়ে নেওয়ার জন্য। উক্ত অংশগুলো যদি নির্দিষ্ট হারে পরিবর্তন ঘটাতে না পারে তখন সমাজের ভারসাম্য বজায় থাকে না। ফলে সাংস্কৃতিক ব্যবধানের সৃষ্টি হয়। উদ্দীপকে রহিম মিয়ার ছেলে রহিম মিয়াকে ট্রাক্টর কিনে দিলেও সে যথাযথ শিক্ষা বা প্রশিক্ষণের অভাবে ট্রাক্টর নামক আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে না। একদিকে প্রযুক্তির অগ্রগতি অন্যদিকে প্রযুক্তি সম্পর্কে জ্ঞানের অনগ্রসরতা এটাই মূলত সাংস্কৃতিক ব্যবধান।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রহিম মিয়ার ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে না চাওয়া অগবার্নের ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর