শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে হামিদুল স্যার সংস্কৃতির সাথে সভ্যতার যে সম্পর্কের কথা বলেছেন তার সঠিকতা প্রমাণ কর।

উত্তর: উদ্দীপকে হামিদুল স্যারের বক্তব্যটি হলো "সভ্যতা মূলত সংস্কৃতিরই একটি বিশেষ রূপ।” তার এ বক্তব্যের দ্বারা সংস্কৃতি থেকে যে সভ্যতার সৃষ্টি হয়েছে তথা সভ্যতা ও সংস্কৃতির মধ্যকার সম্পর্ককে বোঝানো হয়েছে। তার এ বক্তব্যটি খুবই যথার্থ। সংস্কৃতি হলো মানুষের আচরণের সমষ্টি। সমাজের সদস্য হিসেবে মানুষ সমাজ থেকে যা কিছু অর্জন করে তাই সংস্কৃতি। মানুষের জীবনের সব দিকগুলোই সংস্কৃতির অন্তর্ভুক্ত। সংস্কৃতিকে বস্তুগত ও অবস্তুগত এ দুই ভাগে ভাগ করা যায়। বস্তুগত সংস্কৃতি বলতে বাস্তব বস্তু-দ্রব্যনির্ভর সংস্কৃতিকে বোঝায়। যেমন- ঘরবাড়ি, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি। আর মানুষের ধ্যানধারণা, চিন্তাভাবনা, রীতিনীতি ইত্যাদি হলো অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতির উদাহরণ হলো- জ্ঞান, বিশ্বাস, নাটক, সাহিত্য, শিল্পকলা ইত্যাদি। বস্তুগত সংস্কৃতি থেকেই সভ্যতার উৎপত্তি। মূলত সভ্যতা হলো মানুষের বস্তুগত সৃষ্টি। যেমন- ঘরবাড়ি, আসবাবপত্র, ঘড়ি, টেলিভিশন ইত্যাদি। এ প্রসঙ্গে ম্যাকাইভার বলেন, "আমরা 'যা' সেটাই আমাদের সংস্কৃতি, আর আমাদের 'যা আছে' বা 'আমরা যা ব্যবহার করি সেটাই হলো সভ্যতা।" সংস্কৃতি ও সভ্যতার মধ্যে বিভিন্ন পার্থক্য থাকলেও এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চারাগাছের বৃদ্ধি ও পুষ্টির জন্য যেমন উপযুক্ত মাটি ও জলবায়ুর প্রয়োজন, তেমনি সংস্কৃতির বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ দরকার। সভ্যতার বিভিন্ন উপাদান এ পরিবেশ সৃষ্টি করে। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে সংস্কৃতির যেমন উন্নতি সাধিত হয়, ঠিক তেমনি সভ্যতার অবদান উপেক্ষা করে সংস্কৃতি নিজেকে বিকশিত করতে পারে না। কাজেই সভ্যতাকে সংস্কৃতির একটি অংশ হিসেবে গণ্য করাই যুক্তিসঙ্গত। সুতরাং হামিদুল স্যারের বক্তব্যটি সঠিক।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে হামিদুল স্যার সংস্কৃতির সাথে সভ্যতার যে সম্পর্কের কথা বলেছ…

উদ্দীপক

হামিদুল স্যার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দিতে গিয়ে শুধুমাত্র 'বই' এর কথা উল্লেখ করলেন। তিনি আরও বললেন যে, "সভ্যতা মূলত সংস্কৃতিরই একটি বিশেষ রূপ।” কুমিল্লা বোর্ড ২০১৬,

উত্তর

লেখা আবিষ্কার হয় নব্যপ্রস্তর যুগে এবং উন্নতি লাভ করে ব্রোঞ্জ যুগে।

উত্তর

নাগরিক জীবনের মানসিকতা ও চিন্তাচেতনা অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে থাকে। এখানে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধন কিছুটা শিথিল প্রকৃতির। এখানে মানুষ নিজেকে নিয়ে অনেক. বেশি ব্যস্ত থাকে। এখানে মানুষের নীতিজ্ঞান অনেকটা নৈর্ব্যক্তিক হয়ে থাকে। তাই নগরবাসীর চিন্তা-চেতনা ও ধ্যানধারণা অনেকটা যুক্তিবাদী। বাস্তব জীবনের বিভিন্ন উপাদানের সংমিশ্রণে নগরবাসীর জীবন প্রণালি গড়ে ওঠে। এসকল কারণে শহরের মানুষেরা আত্মকেন্দ্রিক হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত উদাহরণ হলো বই। বই দিয়ে সংস্কৃতির দুটি। প্রকরণ তথা বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি উভয়কেই বোঝানো যাবে বলে আমি মনে করি। 1 বস্তুগত সংস্কৃতি বলতে বাস্তব বস্তু দ্রব্যনির্ভর সংস্কৃতিকে বোঝায়। যে সংস্কৃতি মানুষের নির্মিত বস্তু-দ্রব্যের সঙ্গে সম্পর্কিত, তাকে বস্তুগত বা পার্থিব বা Material সংস্কৃতি বলে। আর বই মানুষের নির্মিত বস্তু হওয়ায় এটা বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। অন্যদিকে, অবস্তুগত সংস্কৃতি বলতে মানুষের ধ্যানধারণা, চিন্তাভাবনা, চলনবলন, রীতিনীতি, মূল্যবোধ, আবেগ, উচ্ছ্বাস ইত্যাদিকে বোঝায়, উৎপাদন কৌশল যেমন বস্তুগত সংস্কৃতির একটি বিশেষ দিক, তেমনি কাব্য, সাহিত্য, সংগীত, নৃত্য, শিল্পকলা ইত্যাদি বিষয়গুলো অবস্তুগত সংস্কৃতির একেকটি বিশেষ দিক। আর বইতে সাধারণত মানবসৃষ্ট কাব্য, সাহিত্যকর্ম স্থান পায়। তাই বইয়ের মধ্যে যে কাব্য বা সাহিত্যকর্ম থাকে সেটা অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। সুতরাং এটা স্পষ্ট যে, বই এর উদাহরণ দিয়ে সংস্কৃতির দুটি প্রকরণের উভয়কে বোঝানো যায়।

উত্তর

উদ্দীপকে হামিদুল স্যারের বক্তব্যটি হলো "সভ্যতা মূলত সংস্কৃতিরই একটি বিশেষ রূপ।” তার এ বক্তব্যের দ্বারা সংস্কৃতি থেকে যে সভ্যতার সৃষ্টি হয়েছে তথা সভ্যতা ও সংস্কৃতির মধ্যকার সম্পর্ককে বোঝানো হয়েছে। তার এ বক্তব্যটি খুবই যথার্থ। সংস্কৃতি হলো মানুষের আচরণের সমষ্টি। সমাজের সদস্য হিসেবে মানুষ সমাজ থেকে যা কিছু অর্জন করে তাই সংস্কৃতি। মানুষের জীবনের সব দিকগুলোই সংস্কৃতির অন্তর্ভুক্ত। সংস্কৃতিকে বস্তুগত ও অবস্তুগত এ দুই ভাগে ভাগ করা যায়। বস্তুগত সংস্কৃতি বলতে বাস্তব বস্তু-দ্রব্যনির্ভর সংস্কৃতিকে বোঝায়। যেমন- ঘরবাড়ি, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি। আর মানুষের ধ্যানধারণা, চিন্তাভাবনা, রীতিনীতি ইত্যাদি হলো অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতির উদাহরণ হলো- জ্ঞান, বিশ্বাস, নাটক, সাহিত্য, শিল্পকলা ইত্যাদি। বস্তুগত সংস্কৃতি থেকেই সভ্যতার উৎপত্তি। মূলত সভ্যতা হলো মানুষের বস্তুগত সৃষ্টি। যেমন- ঘরবাড়ি, আসবাবপত্র, ঘড়ি, টেলিভিশন ইত্যাদি। এ প্রসঙ্গে ম্যাকাইভার বলেন, "আমরা 'যা' সেটাই আমাদের সংস্কৃতি, আর আমাদের 'যা আছে' বা 'আমরা যা ব্যবহার করি সেটাই হলো সভ্যতা।" সংস্কৃতি ও সভ্যতার মধ্যে বিভিন্ন পার্থক্য থাকলেও এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চারাগাছের বৃদ্ধি ও পুষ্টির জন্য যেমন উপযুক্ত মাটি ও জলবায়ুর প্রয়োজন, তেমনি সংস্কৃতির বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ দরকার। সভ্যতার বিভিন্ন উপাদান এ পরিবেশ সৃষ্টি করে। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে সংস্কৃতির যেমন উন্নতি সাধিত হয়, ঠিক তেমনি সভ্যতার অবদান উপেক্ষা করে সংস্কৃতি নিজেকে বিকশিত করতে পারে না। কাজেই সভ্যতাকে সংস্কৃতির একটি অংশ হিসেবে গণ্য করাই যুক্তিসঙ্গত। সুতরাং হামিদুল স্যারের বক্তব্যটি সঠিক।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।