উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সংস্কৃতি সম্পর্কিত কোন তত্ত্বের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি 'সাংস্কৃতিক ব্যবধান' তত্ত্বের সাথে সম্পর্কিত। সংস্কৃতির বিভিন্ন অংশ একই গতিতে পরিবর্তিত হয় না। কোনো অংশ অন্য অংশ থেকে দ্রুত পরিবর্তিত হয়। যেহেতু সংস্কৃতির প্রতিটি অংশ একে অপরের ওপর নির্ভরশীল। তাই এক অংশ দ্রুত পরিবর্তন হলে অন্য অংশের পরিবর্তন জরুরি হয়ে পড়ে। উক্ত অংশগুলো যদি নির্দিষ্ট হারে পরিবর্তন ঘটানো না হয় তখন সমাজের ভারসাম্য বজায় থাকে না। ফলে সাংস্কৃতিক ব্যবধানের সৃষ্টি হয়। উদ্দীপকে ড. ফয়সাল সাহেবের থানার ক্লিনিকগুলোতে রোগ নির্ধারণের প্রয়োজনীয় যন্ত্রপাতি পর্যাপ্ত পরিমাণে থাকলেও তা ব্যবহারের দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত লোকের খুব অভাব। তাছাড়া হাসপাতাল ক্লিনিক থাকা সত্ত্বেও এলাকাবাসীর চিন্তাধারায় এখনও তেমন পরিবর্তন আসেনি। তখনও ঝাড়ফুঁক, ওঝা, কবিরাজ, তাবিজ-কবজে বিশ্বাস করে এবং তার মাধ্যমেই আরোগ্য াভের চেষ্টা করে। অর্থাৎ ওই এলাকায় একদিকে প্রযুক্তির অগ্রগতি এবং অন্যদিকে প্রযুক্তি সম্পর্কে জ্ঞানের অনগ্রসরতা ও জনগণের সনাতন মানসিকতা পরিলক্ষিত হয়। মূলত এটিই সাংস্কৃতিক ব্যবধান।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি সংস্কৃতি সম্পর্কিত কোন তত্ত্বের সাথে সম্পর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর