উদ্দীপকের রতনপুর গ্রামের চিত্র যেন অগবার্নের তত্ত্বেরই বাস্তব প্রতিচ্ছবি। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে রতনপুর গ্রামের চিত্র যেন অগবার্নের 'সাংস্কৃতিক ব্যবধান' তত্ত্বেরই বাস্তব প্রতিচ্ছবি- বক্তব্যটির সাথে আমি একমত। বিশিষ্ট সমাজবিজ্ঞানী উইলিয়াম এফ, অগবার্ন ১৯২২ সালে তার 'Social Change [গণিত] নামক গ্রন্থে সংস্কৃতির আলোচনায় সাংস্কৃতিক ব্যবধান তত্ত্ব প্রদান করে। তার প্রদত্ত এ তত্ত্বের মূল কথা হলো, আধুনিক সমাজ ব্যবস্থায় সংস্কৃতির সব অংশ একই সাথে বা একই গতিতে অগ্রসর বা পরিবর্তিত হয় না। একটি অংশ দ্রুতগতিতে অগ্রসর হওয়ার ফলে অপর অংশ অনিবার্যভাবে পিছিয়ে পড়ে। সাধারণত সংস্কৃতির বস্তুগত অংশ যেমন- রাস্তাঘাট, হাসপাতাল, দালানকোঠা প্রভৃতির দ্রুতগতিতে পরিবর্তন বা উন্নয়ন সাধিত হলেও অবস্তুগত সংস্কৃতি যেমন- বিশ্বাস, মূল্যবোধ, আচার-আচরণ প্রভৃতি সেই হারে পরিবর্তিত হয়নি। উদ্দীপকে লক্ষনীয় যে, রতনপুর গ্রামে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার হাসপাতাল (বস্তুগত সংস্কৃতি) তৈরি করলেও মানুষ ঝাড়-ফুক, তাবিজ-কবজের মাধ্যমে চিকিৎসা নিয়ে থাকে। তাদের বিশ্বাস (অবস্তুগত সংস্কৃতি) যে আগের চিকিৎসা ব্যবস্থাতেই তারা ভালো হয়। অর্থাৎ, রতনপুর গ্রামে বস্তুগত সংস্কৃতির পরিবর্তন সাধিত হলেও অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে তেমন পরিবর্তন সাধিত হয়নি। উপর্যুক্ত আলোচনা থেকে এ কথা স্পষ্ঠভাবে প্রতীয়মান হয় যে, রতনপুর গ্রামের ক্ষেত্রে অগবার্নের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রতনপুর গ্রামের চিত্র যেন অগবার্নের তত্ত্বেরই বাস্তব প্রতি…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর