উদ্দীপকে বাবুল সাহেবের ভোগান্তি সংস্কৃতির কোন তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বাবুল সাহেবের ভোগান্তি সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। তাঁর বিখ্যাত গ্রন্থে সংস্কৃতির পশ্চাৎপদতার ব্যবধান তত্ত্ব প্রদান করেছেন। অগবার্ন বলেন যে, নানা ধরনের যান্ত্রিক আবিষ্কারের ফলে দ্রুতগতিতে সমাজ পরিবর্তিত হচ্ছে। এ দ্রুত পরিবর্তনটি ঘটছে বস্তুগত সংস্কৃতির যেমন- ঘরবাড়ি, হাতিয়ার, যন্ত্রপাতি, তৈজসপত্র, কলকারখানার পণ্য, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে। অপরপক্ষে অবস্তুগত সংস্কৃতি যেমন- ধর্ম, সরকার, পরিবার, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে পরিবর্তনটি বস্তুগত সংস্কৃতির তুলনায় খুবই মন্থর। ফলে উভয় সংস্কৃতির মধ্যে ব্যবধানের সৃষ্টি হয়। উদ্দীপকে বাবুল সাহেবের ক্ষেত্রেও তাই ঘটেছে। দেশের উন্নয়ন হলেও মানুষের ধ্যান-ধারণা উন্নত না হওয়ায় রাস্তায় দেখা দেয় নানা অনিয়ম এবং এ কারণেই ভোগান্তি পোহাতে হয় বাবুল সাহেবকে। সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের মূলকথা হলো সংস্কৃতির সহযোগী দুটি অংশের মধ্যে একটি কোনো এক সময়ে অন্যটি থেকে দ্রুত পরিবর্তিত হয়ে পড়ার ফলে অসামঞ্জস্যতা দেখা দেয়; এক্ষেত্রে পিছিয়ে পড়া অংশটিকে অগ্রসর অংশটির সাথে খাপ খাওয়ানোর জন্য চেষ্টা চালিয়ে যেতে হয়। সংস্কৃতির এক অংশের এ পিছিয়ে পড়া এবং সেই অংশের তা কাটিয়ে ওঠার প্রবণতাই হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান। উদাহরণস্বরূপ নানাবিধ। আবিষ্কার ও উদ্ভাবনের ফলে সমাজের অবস্তুগত দিক যেমন- ধর্ম, শিক্ষণ, মূল্যবোধ প্রভৃতি অপেক্ষা বস্তুগত দিক যেমন- বাসস্থান, হাতিয়ার, যোগাযোগ ব্যবস্থা, যন্ত্রপাতি প্রভৃতি দ্রুততর গতিতে পরিবর্তিত হয়। ফলে বস্তুগত অংশের সঙ্গে অবস্তুগত অংশের ব্যবধান সৃষ্টি হয়। পিছিয়ে পড়া অবস্তুগত সংস্কৃতিকে তখন শূন্যতা বা অসামঞ্জস্যতা মোকাবিলায় তৎপর হতে হয়। তাই বলা যায়, বাবুল সাহেবের ভোগান্তি সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের সাথেই সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাবুল সাহেবের ভোগান্তি সংস্কৃতির কোন তত্ত্বের সাথে সাদৃশ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর