তালতলী গ্রামের মানুষেরা নিজেদেরকে বদলাতে না চাওয়ার বিষয়টি কোন ধরনের সংস্কৃতিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: গ্রামের মানুষের বদলাতে না চাওয়া বিষয়টি অবস্তুগত সংস্কৃতিকে নির্দেশ করে। সংস্কৃতি হলো সমাজস্থ মানুষের বৈশিষ্ট্যপূর্ণ পরিচয়ের সুস্পষ্ট ইঙ্গিতবহ একটি উপাদান। অতীতকাল থেকে আজ পর্যন্ত সকল যুগে এবং বিশ্বের সকল মানব সমাজে স্বতন্ত্র সংস্কৃতির সন্ধান পাওয়া যায়। সমাজই সংস্কৃতির সূতিকাগার। সংস্কৃতি প্রধানত দুই প্রকার। যথা- বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতির পিছনে ক্রিয়াশীল চিন্তাভাবনা, জ্ঞান এবং কলাকৌশলকে অবস্তুগত সংস্কৃতি বলে। অবস্তুগত সংস্কৃতি বলতে মানুষের ধ্যানধারণা, চিন্তাভাবনা, চলন- বলন-কথন, রীতিনীতি, মূল্যবোধ আবেগ-উচ্ছ্বাস ইত্যাদিকেও বোঝায়। এছাড়াও মানুষের সব বিমূর্ত সৃষ্টি যেমন- ভাষা ও সাহিত্য। বিজ্ঞান, আইন, নীতি আদর্শ ইত্যাদিকেও অবস্তুগত সংস্কৃতি বলে। উদ্দীপকে রতনপুর গ্রামের অধিকাংশ মানুষের ধ্যান-ধারণা, বিশ্বাস অবস্তুগত সংস্কৃতিকেই নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
তালতলী গ্রামের মানুষেরা নিজেদেরকে বদলাতে না চাওয়ার বিষয়টি কোন ধরনের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর