উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের ভাবনার সাথে তুমি কি একমত? 8 বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের ভাবনাটি হলো, "কেবলমাত্র আধুনিক সুবিধা সংবলিত স্বাস্থ্যসেবাই নয় বরং এর সফলতার জন্য প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন।" আমি ডাক্তারের এ ভাবনার সাথে একমত। আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগে জ্ঞান-বিজ্ঞানের উন্নতির ফলে নানা ধরনের বস্তুগত আবিষ্কার সম্ভব হয়েছে। এ বস্তুগত আবিষ্কার চিকিৎসা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন বয়ে এনেছে। রোগীর রোগ নির্ণয় ও রোগ থেকে যুক্তির প্রয়োজনীয় উপাদান সৃষ্টি হয়েছে। বর্তমানে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এ ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। তবে এ যন্ত্রপাতিগুলো কার্যকারিতা নির্ভর করে এ যন্ত্রগুলোর ব্যবহারের ওপর। কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোকই এ বিষয়ে অজ্ঞ। তাই চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতি সম্ভব হচ্ছে না। এজন্য দরকার প্রয়োজনীয় প্রশিক্ষণ। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিই পারে যন্ত্রগুলোর যথাযথ ব্যবহার করতে। অন্যদিকে, আমাদের গ্রামের মানুষ সাধারণত কবিরাজ, হোমিওপ্যাথি, ঝাড়ফুঁক ইত্যাদিতে বিশ্বাসী। গ্রামের লোকগুলো হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা সেবা গ্রহণের জন্য যায় না। এজন্য তাদের সচেতন করা ছাড়া চিকিৎসা ক্ষেত্রের অগ্রগতি সম্ভব নয়। জনগণকে হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে চিকিৎসা গ্রহণে আগ্রহী করতে হবে এবং ঝাড়ফুঁক ওঝা প্রভৃতির কুফল সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। আর আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহারে যদি দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত লোক থাকে এবং জনগণ সচেতন হয়ে হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে চিকিৎসা গ্রহণ করে তাহলেই জনগণ আধুনিক সুবিধা সংবলিত চিকিৎসা সেবা প্রদান সম্ভব হবে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের ভাবনার সাথে তুমি কি একমত? 8 বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর