উদ্দীপকে বাবুল সাহেবের মুগ্ধতার পিছনে সংস্কৃতির কোন প্রকরণ ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বাবুল সাহেবের মুগ্ধতার পিছনে সংস্কৃতির বস্তুগত সংস্কৃতি প্রকরণটি ভূমিকা রেখেছে। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যে সামাজিক পরিবেশ সৃষ্টি করে সেটাই হলো সংস্কৃতি। সংস্কৃতিকে বোঝার জন্য উপাদানের ভিত্তিতে দু'ভাগে ভাগ করা যায়। যথা- ১. বস্তুগত সংস্কৃতি ও ২. অবস্তুগত সংস্কৃতি। উদ্দীপকে উল্লিখিত বাবুল সাহেব দশ বছর পর দেশে ফিরে নতুন নতুন রাস্তাঘাট, ব্রিজ, ফ্লাইওভার, উন্নত যানবাহন ইত্যাদি দেখে মুগ্ধ হয়েছেন। এগুলো বস্তুগত সংস্কৃতির অংশ। মানুষ তার জীবনযাপনের জন্য বস্তুগত যা কিছু তৈরি ও ব্যবহার করে তা বস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে। বস্তুগত সংস্কৃতি হচ্ছে মানুষের অর্জিত সেইসব গুণগত সাফল্য যার মাধ্যমে প্রধানত বোঝা যায় মানুষ প্রকৃতিকে কতটুকু আয়ত্তে এনেছে। বৈশিষ্ট্যগত দিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকে বাবুল সাহেবের মুগ্ধতার পিছনে সংস্কৃতির বস্তুগত সংস্কৃতি প্রকরণটিই ভূমিকা রেখেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাবুল সাহেবের মুগ্ধতার পিছনে সংস্কৃতির কোন প্রকরণ ভূমিকা র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর