শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে বলা যায়, "একই মনোভাবাপন্ন কতকগুলো ব্যক্তির উপস্থিতি পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে না থাকলে পৃথিবী এত সুন্দর হতো না"- মতামত দাও।

উত্তর: একই মনোভাবাপন্ন কতকগুলো ব্যক্তির উপস্থিতি পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে না থাকলে পৃথিবী এত সুন্দর হতো না। সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকেই সমাজ বলা হয়। অর্থাৎ যখন বহুলোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। প্রত্যেক সমাজের আচার-আচরণ, রীতিনীতি একরকম নয়। সমাজভেদে এর যথেষ্ট পার্থক্য রয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে এক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলে। প্রতিটি সমাজ ব্যবস্থাকে মানুষ নিজেদের মতো করে গড়ে তুলেছে। লোকজন তাদের এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য লেনদেন ও ভাব বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে। লোকজন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যে সমাজব্যবস্থা গড়ে তুলেছে তার গুরুত্বপূর্ণ একটি প্রত্যয় হলো সংস্কৃতি। আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম সংস্কৃতির মাধ্যমে প্রতিফলিত হয়। একই মনোভাবসম্পন্ন মানুষগুলোর একই প্রচার-অনুষ্ঠান, শিল্পকলা, কাব্য, নিয়মনীতি একই ধরনের হয়ে থাকে। বিভিন্ন সমাজের বিভিন্ন সংস্কৃতির উপস্থিতি পৃথিবীকে এত সুন্দর ও বৈচিত্র্যময় করে তুলেছে। তাই বলা যায়, একই মনোভাবাপন্ন ব্যক্তির উপস্থিতি পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে না থাকলে পৃথিবী এত সুন্দর হতো না। কথাটি যথার্থ ও সঠিক।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে বলা যায়, "একই মনোভাবাপন্ন কতকগুলো ব্যক্তির উপস্থিতি…

উদ্দীপক

সাউথ লন্ডনে এক বন্ধুপুত্রের বিবাহোত্তর সংবর্ধনা ভোজে গিয়েছিলাম। আমন্ত্রিতদের মধ্যে অধিকাংশই ছিল বাংলাদেশি এবং অনেকে আমার পরিচিত। তারা শিক্ষিত, পেশাজীবী এবং দীর্ঘকাল বিলাতে বসবাসের ফলে নাসিকা একটু উচ্চ। দেশে এবং বিদেশে বাঙালিরা একত্রিত হলে যা হয়, তাহলো স্বতঃস্ফূর্ত জম্পেস আলাপ। সব আলাপের সমাপ্তি হয় এভাবে আমরা যে একই মনোভাবাপন্ন কতকগুলো ব্যক্তি, যারা তাদের একই মনোভাব সম্পর্কে সচেতন এবং সমজাতীয় লক্ষ্যের জন্য কাজ করতে সক্ষম। তার প্রতি সবার উৎসাহ ও উদ্দীপনা। কথাগুলো বললেন বিশিষ্ট সাংবাদিক রুহুল হোসেন সেলিম।

উত্তর

Cultivation শব্দের অর্থ কর্ষণ বা চাষ।

উত্তর

সংস্কৃতি মানুষের জীবনে নানামুখী পরিবর্তন সাধন করে। ব্যক্তিত্ব গঠনেও সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে। সংস্কৃতি সমাজের মানুষের। চিন্তাভাবনা ও ধ্যানধারণাকে প্রভাবিত করে। সংস্কৃতির প্রভাবে ব্যক্তি সমাজ জীবনের মানমর্যাদা, বিভিন্ন খ্যাতি ও উপাধি লাভ করে। মূল্যবোধ, আদর্শ, রীতিনীতি, ধ্যানধারণা, চিন্তাভাবনা যা ব্যক্তিত্ব গঠনে যথেষ্ট সহায়ক। এসব সাংস্কৃতিক উপাদানসমূহ ব্যক্তিজীবনে যুক্ত হলে। তা একজন মানুষকে যথেষ্ট ব্যক্তিত্ববান হতে সাহায্য করে।

উত্তর

'একই মনোভাব সম্পর্কে সচেতন' কথাটি দ্বারা সাংবাদিক রুহুল হোসেন সেলিম সমাজকে বুঝিয়েছেন। কারণ তিনি তার আলাপে। একই মনোভাব সম্পর্কে সচেতন এবং সমজাতীয় লক্ষ্যের জন্য কাজ করতে সক্ষম এরূপ ব্যক্তিদের সম্পর্কে বলেছেন যা সমাজের পরিচয় প্রদান করে। 'সমাজ' শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে 'SocietySociety^{\prime}। এটি ল্যাটিন শব্দ 'SociousSocious^{\prime} থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পারস্পরিক বন্ধুত্ব বা সহযোগিতা। সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে সমাজ বলে। অর্থাৎ বহুলোক একই উদ্দেশ্য সাধনের জন্য যখন সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। সমাজবিজ্ঞানী এফ. এইচ. গিডিংসের মতে, "Society is a number of like-minded individuals who know and enjoy their like-mindedness and are therefore able \to work together for common \end{s}." অর্থাৎ সমাজ হলো একই মনোভাবাপন্ন কতকগুলো ব্যক্তি, যারা তাদের একই মনোভাব সম্পর্কে সচেতন এবং সমজাতীয় লক্ষ্যের জন্য কাজ করতে সক্ষম। যা সাংবাদিক রুহুল হোসেন সেলিমের বক্তব্যে ফুটে উঠেছে। সুতরাং বলা যায়, যখন কিছু সংখ্যক লোক এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য লেনদেন ও ভাব বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে তখন তাদের পারস্পরিক সম্পর্কের ওই জটিল অবস্থাকেই সমাজ বলে।

উত্তর

একই মনোভাবাপন্ন কতকগুলো ব্যক্তির উপস্থিতি পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে না থাকলে পৃথিবী এত সুন্দর হতো না। সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকেই সমাজ বলা হয়। অর্থাৎ যখন বহুলোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। প্রত্যেক সমাজের আচার-আচরণ, রীতিনীতি একরকম নয়। সমাজভেদে এর যথেষ্ট পার্থক্য রয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে এক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলে। প্রতিটি সমাজ ব্যবস্থাকে মানুষ নিজেদের মতো করে গড়ে তুলেছে। লোকজন তাদের এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য লেনদেন ও ভাব বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে। লোকজন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যে সমাজব্যবস্থা গড়ে তুলেছে তার গুরুত্বপূর্ণ একটি প্রত্যয় হলো সংস্কৃতি। আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম সংস্কৃতির মাধ্যমে প্রতিফলিত হয়। একই মনোভাবসম্পন্ন মানুষগুলোর একই প্রচার-অনুষ্ঠান, শিল্পকলা, কাব্য, নিয়মনীতি একই ধরনের হয়ে থাকে। বিভিন্ন সমাজের বিভিন্ন সংস্কৃতির উপস্থিতি পৃথিবীকে এত সুন্দর ও বৈচিত্র্যময় করে তুলেছে। তাই বলা যায়, একই মনোভাবাপন্ন ব্যক্তির উপস্থিতি পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র অংশে না থাকলে পৃথিবী এত সুন্দর হতো না। কথাটি যথার্থ ও সঠিক।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।