তারিনকে লেখা চিঠিতে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির যে দিকটি প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা দাও।
উত্তর: তারিনকে লেখা চিঠিতে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির যে দিকটি প্রকাশিত হয়েছে তা হলো লোকসংস্কৃতি। কারণ চিঠিতে কাঁথা সেলাই, সুচিকর্ম, শিকা তৈরি, পিঠা তৈরি, মাদুর, পুতুল খেলনা ইত্যাদি গ্রামীণ সংস্কৃতির কথা মাহফুজ তার বন্ধু তারিনকে লিখেন। এসব গ্রামীণ সংস্কৃতি বাংলাদেশের লোকসংস্কৃতি হিসেবে পরিচিত। লোকসংস্কৃতি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির ব্যাপক একটি অংশ দখল করে আছে। লোকশিল্প, লোকসাহিত্য, লোক-উৎসব ইত্যাদি লোকসংস্কৃতির অন্তর্ভুক্ত। কাঁথা সেলাই, সুচিকর্ম, শিকা তৈরি, পিঠা তৈরি, মৃৎপাত্র, বয়ন শিল্প, সজ্জা, প্রতিমা, ধাতব শিল্প, মাদুর, পুতুল, খেলনা ইত্যাদি লোকশিল্পের গুরুত্বপূর্ণ উপাদান। লোকসাহিত্য হচ্ছে মানুষের মুখে মুখে প্রচলিত ছড়া, গান, কবিতা, প্রবাদ বাক্য, কিসসা-কাহিনি ইত্যাদি। অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষের মৌখিক সাহিত্যই হচ্ছে লোকসাহিত্য। দেওয়ানা মদিনা, নিজামউদ্দীন আউলিয়া, ইউসুফ-জুলেখা, শিরি-ফরহাদ, লাইলী-মজনুর কিসসা, বেহুলা-লক্ষিন্দর, রাধা-কৃষ্ণের প্রেমলীলা, লোকগাথা, লোকগীতি, প্রবাদ প্রবচন, ছড়া, কাব্য, ধাঁধা ইত্যাদি গ্রামবাংলার মানুষের মুখে মুখে প্রচলিত। মেলা, কবিগান, জারি গান, পুঁথি পাঠ, ওরস, পূজা-পার্বণ ইত্যাদি লোকউৎসবের গুরুত্বপূর্ণ উপাদান
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
তারিনকে লেখা চিঠিতে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির যে দিকটি প্রকাশিত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর