উক্ত গ্রন্থে উল্লিখিত বিষয়াবলি ছাড়াও বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির নানা বৈশিষ্ট্য বিদ্যমান- মূল্যায়ন কর
উত্তর: উদ্দীপকে নাসির উদ্দিন তুষীর গ্রন্থে উল্লিখিত ধর্মীয় বিষয়গুলো ছাড়াও বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে নানা বৈশিষ্ট্য বিদ্বমান রয়েছে। বাংলাদেশের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে। লোকসাহিত্য। লোকসাহিত্য হচ্ছে গ্রামবাংলার সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত গান, ছড়া-গল্প, প্রবাদ বাক্য, খনার বচন ইত্যাদি। এদেশের মানুষ গ্রামবাংলার বহুদিনের পুরানো ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। এদেশের সংস্কৃতির ঐতিহ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নবান্ন উৎসব, যাত্রাপালা, চৈত্রসংক্রান্তি, বর্ষবরণ, শিবের গাজন, দোলযাত্রা, লাঠিখেলা, জারি, সারি, বাউল, ভাটিয়ালি, পুতুল নাচ ইত্যাদি। বাংলাদেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে ভাষা। আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা। বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে 1 বসবাস করার কারণে এদেশে কৃষিভিত্তিক সংস্কৃতি গড়ে উঠেছে। যেমন নবান্ন উৎসব, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, নৌকা বাইচের গান ইত্যাদি আমাদের কৃষি সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাংলাদেশের মানুষকে বলা হয় মাছে-ভাতে বাঙালি। এদেশের সংস্কৃতির অন্যতম আরেকটি উপাদান হচ্ছে সহমর্মিতা। এ সহমর্মিতার কারণে সকলে সকলের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সৌহার্দপূর্ণ সম্পর্কে আবন্ধ। তাছাড়া একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে দেওয়ার মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উক্ত গ্রন্থে উল্লিখিত বিষয়াবলি ছাড়াও বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির না…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর