উদ্দীপকের লাবণী বেগমের প্রশ্নের উত্তরে বাংলাদেশের যে সংস্কৃতি ইঙ্গিত পাওয়া যায় সে সংস্কৃতির ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের লাবণী বেগমের প্রশ্নের উত্তরে বাংলাদেশের যে সংস্কৃতি ইঙ্গিত পাওয়া যায় তা হলো গ্রামীণ সংস্কৃতি। কারণ উঁচুনিচু পাহাড়, বিল-ঝিল ও নদনদীর বিশাল সমাহার- এগুলো গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য। বাংলাদেশ একটি গ্রামপ্রধান দেশ। গ্রাম হচ্ছে একটি সংগঠিত জনসমাজ, যার একটি নির্দিষ্ট নাম রয়েছে। গ্রামের মানুষেরা প্রধানত কৃষিজীবী। গ্রামের চারদিকে রয়েছে চাষযোগ্য জমি পরিবেষ্টিত ঘরবাড়ি, বিস্তৃত প্রান্তর, উঁচুনিচু পাহাড়, বিল-ঝিল ও নদনদীর বিশাল সমাহার। প্রাকৃতিক আবহাওয়ার প্রাচুর্যে ভরা গ্রামবাংলার পরিবেশ। বাংলাদেশের গ্রামে জমিজমা হচ্ছে ক্ষমতার মূলভিত্তি। এদেশের জনসংখ্যার অধিকাংশই গ্রামে বাস করে। তাই বাংলাদেশের সংস্কৃতি বলতে মূলত গ্রামীণ সংস্কৃতিকে বোঝায়। আমাদের সাহিত্য-সংস্কৃতি, শিল্পকলা, সমাজ ও অর্থনীতি ইত্যাদি সবকিছু গ্রামীণ সংস্কৃতিকে ঘিরে আবর্তিত হয়েছে। এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানী বোগার্ডাস তার 'The Development of Social Thought [গণিত] নামক গ্রন্থে বলেন, সমাজের শৈশবকালই হচ্ছে গ্রামীণ গোষ্ঠী।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের লাবণী বেগমের প্রশ্নের উত্তরে বাংলাদেশের যে সংস্কৃতি ইঙ্গি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর