উদ্দীপকে উক্ত পরিবারের সংখ্যা বাংলাদেশে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে"- এর কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে একক পরিবারকে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে একক পরিবারের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবার কারণগুলো হলো- একক পরিবারে সীমিত আয়ের মাঝেও সুষ্ঠুভাবে সংসার চালানো যায়। এ পরিবারের কর্তা খুব সহজেই পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণ করতে পারে। একক পরিবারে সন্তানদের জন্য বাবা-মা খুব সহজে পুষ্টিসমৃদ্ধ সুষম খাদ্যের ব্যবস্থা করতে পারে। পোশাক-পরিচ্ছদ, শিক্ষাদীক্ষা, চিকিৎসা, চরিত্র গঠন, খেলাধুলার সুযোগ ইত্যাদির ব্যবস্থা করতে পারে। এ ধরনের পরিবারে সদস্যসংখ্যা কম থাকায় প্রত্যেকের মাঝে পারস্পরিক স্নেহ-ভালোবাসা বিদ্যমান থাকে এবং পরস্পরের প্রতি অবহেলা ও উদাসীনতা থাকে না। একক পরিবারে প্রতিটি সদস্য তাদের মতামত প্রকাশ করার সুযোগ পায়। এতে করে প্রত্যেকের মানসিক বিকাশের পথ সুগম হয়। একক পরিবারে ঝগড়া-বিবাদ খুব কম হয় এবং এতে পারিবারিক শান্তি রক্ষা হয়। একক পরিবারের সদস্যরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তাদের ওপর কোনো নিষেধাজ্ঞা বা নিয়মকানুন চাপিয়ে দেওয়া হয় না। ফলে একক পরিবারের সন্তানেরা স্বাধীন সৃজনশীল মনোভাব নিয়ে বেড়ে উঠতে পারে। এছাড়া ব্যক্তি স্বাতন্ত্রবাদী দর্শনের প্রভাবে বর্তমানে এ ধরনের পরিবার গড়ে উঠছে। সর্বোপরি বলা যায়, শিল্পায়ন, নগরায়ণ ও আধুনিকায়নের ফলে একক পরিবারের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উক্ত পরিবারের সংখ্যা বাংলাদেশে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে"- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর