শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনাসমূহ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনাসমূহ সমাজবিজ্ঞানের যে মৌল প্রত্যয়কে নির্দেশনা করে তা হলো সংস্কৃতি। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যে সামাজিক পরিবেশ সৃষ্টি করে, তাই সংস্কৃতি। তাই বলা হয়, মানুষ সংস্কৃতি সৃজনকারী প্রাণী। উদ্দীপকে গবেষক জোসেফ বাঙালি সংস্কৃতি লক্ষ করেন। সংস্কৃতি প্রত্যয়টিকে বিভিন্ন মনীষী বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন- সাহিত্যিকগণ মানুষের চিন্তা-ভাবনা, আশা-আকাঙ্ক্ষা, কামনা-বাসনা, কল্পনা ইত্যাদিকে বোঝানোর জন্য সংস্কৃতি প্রত্যয়টি ব্যবহার করে থাকেন। আবার সামাজিক নৃবিজ্ঞানীরা যেকোনো প্রকার উদ্ভাবনকেই সংস্কৃতি বলে গণ্য করেন। আর সমাজবিজ্ঞানীরা এ প্রত্যয়টিকে ব্যাখ্যা করেন এভাবে, সংস্কৃতি হলো সার্বিক জীবন প্রণালি। একজন ব্যক্তি তার জীবনে যা কিছু করে সবই সংস্কৃতির অন্তর্গত অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের গোটা জীবনধারা। এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের উক্তিটি প্রণিধানযোগ্য। তার মতে, আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আমাদের যা আছে বা ব্যবহার করি তাই সভ্যতা। মূলত মানুষের চিন্তাভাবনা, কল্পনা, আচার-আচরণ, অভ্যাস, বিশ্বাস ইত্যাদিকে বোঝানোর জন্য সংস্কৃতির প্রত্যয় ব্যবহার করা হয়। সংস্কৃতির বহুল উদ্ধৃত সংজ্ঞাটি হলো ব্রিটিশ নৃবিজ্ঞানী ই বি টেইলর প্রদত্ত। তিনি সংস্কৃতি বলতে বুঝিয়েছেন, "সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত আচার-আচরণ, ব্যবহার, জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা, নীতি-প্রথা, আইন ইত্যাদির জটিল সমন্বয়ই হলো সংস্কৃতি।" এখানে প্রধানত সংস্কৃতির মনোবৈজ্ঞানিক এবং আদর্শগত উপাদানের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। প্রকৃতপক্ষে মানুষের অন্তর্গত এবং বহির্জগতের মধ্যে সংযোগ স্থাপন করে সংস্কৃতি।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনাসমূহ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? ব্য…

উদ্দীপক

গবেষক জোসেফ গবেষণার কাজে বাংলাদেশে এসে লক্ষ করল, এদেশের মানুষ খুবই আন্তরিক আর উৎসবপ্রিয়। বিভিন্ন ধর্মানুসারীর মানুষেরা যে যার মতো করে ধর্ম পালন করে আবার, সকল ধর্মাবলম্বীরা নববর্ষ, ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি অনুষ্ঠানগুলো একত্রিত হয়েই পালন করে। হাটহাজারী কলেজ, চট্টগ্রাম

উত্তর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি।

উত্তর

লোকসাহিত্য মৌখিক ধারার সাহিত্য যা অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়। একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমণ্ডলে একটি সংহত মানবসমাজ থেকে এর উদ্ভব। সাধারণত অক্ষরজ্ঞানহীন পল্লিবাসীরা স্মৃতি ও শ্রুতির ওপর নির্ভর করে এর লালন করে। মূলে ব্যক্তিবিশেষের রচনা হলেও সমষ্টির চর্চায় তা পুষ্টি ও পরিপক্বতা লাভ করে।

উত্তর

উদ্দীপকের ঘটনাসমূহ সমাজবিজ্ঞানের যে মৌল প্রত্যয়কে নির্দেশনা করে তা হলো সংস্কৃতি। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ যে সামাজিক পরিবেশ সৃষ্টি করে, তাই সংস্কৃতি। তাই বলা হয়, মানুষ সংস্কৃতি সৃজনকারী প্রাণী। উদ্দীপকে গবেষক জোসেফ বাঙালি সংস্কৃতি লক্ষ করেন। সংস্কৃতি প্রত্যয়টিকে বিভিন্ন মনীষী বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন- সাহিত্যিকগণ মানুষের চিন্তা-ভাবনা, আশা-আকাঙ্ক্ষা, কামনা-বাসনা, কল্পনা ইত্যাদিকে বোঝানোর জন্য সংস্কৃতি প্রত্যয়টি ব্যবহার করে থাকেন। আবার সামাজিক নৃবিজ্ঞানীরা যেকোনো প্রকার উদ্ভাবনকেই সংস্কৃতি বলে গণ্য করেন। আর সমাজবিজ্ঞানীরা এ প্রত্যয়টিকে ব্যাখ্যা করেন এভাবে, সংস্কৃতি হলো সার্বিক জীবন প্রণালি। একজন ব্যক্তি তার জীবনে যা কিছু করে সবই সংস্কৃতির অন্তর্গত অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের গোটা জীবনধারা। এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের উক্তিটি প্রণিধানযোগ্য। তার মতে, আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আমাদের যা আছে বা ব্যবহার করি তাই সভ্যতা। মূলত মানুষের চিন্তাভাবনা, কল্পনা, আচার-আচরণ, অভ্যাস, বিশ্বাস ইত্যাদিকে বোঝানোর জন্য সংস্কৃতির প্রত্যয় ব্যবহার করা হয়। সংস্কৃতির বহুল উদ্ধৃত সংজ্ঞাটি হলো ব্রিটিশ নৃবিজ্ঞানী ই বি টেইলর প্রদত্ত। তিনি সংস্কৃতি বলতে বুঝিয়েছেন, "সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত আচার-আচরণ, ব্যবহার, জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা, নীতি-প্রথা, আইন ইত্যাদির জটিল সমন্বয়ই হলো সংস্কৃতি।" এখানে প্রধানত সংস্কৃতির মনোবৈজ্ঞানিক এবং আদর্শগত উপাদানের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। প্রকৃতপক্ষে মানুষের অন্তর্গত এবং বহির্জগতের মধ্যে সংযোগ স্থাপন করে সংস্কৃতি।

উত্তর

সমাজবিজ্ঞানে সংস্কৃতি প্রত্যয়টি একটি জাতির পরিচয় বহন করে। প্রশ্নোক্ত এ উক্তিটি যথার্থ সত্য বলে বিবেচিত হয়। উদ্দীপকে বাঙালি সংস্কৃতির নানা দিক উপস্থাপিত হয়েছে। সংস্কৃতি হলো জীবনধারণের পদ্ধতি। মানুষ প্রধানত সামাজিক ঐতিহ্য বা সংস্কৃতি দ্বারা পরিচালিত। তাই বাংলাদেশের মানুষের সমাজ ও সংস্কৃতি জানতে হলে প্রথমেই জানা দরকার এদেশের মানুষের জীবন ধারণের পদ্ধতি। আর জীবনধারণের পদ্ধতি সম্পর্কে জানতে হলে এ জনগোষ্ঠীর ঘরবাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদের বিবরণ, খাদ্যাভ্যাস, অর্থব্যবস্থা থেকে শুরু করে তাদের ভাষা, ধর্ম, রাজনীতি, বিশ্বাস, উৎসব ও আচার-অনুষ্ঠান সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ এক বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। এখানে নানা ধর্মের মানুষ এক সাথে মিলেমিশে বসবাস করে। নানা ধরনের উৎসব অনুষ্ঠান অত্যন্ত জাকজমকপূর্ণভাবে আনন্দের সাথে সকলে একসাথে পালন করে। বিশেষ করে জাতীয় অনুষ্ঠান যেমন- ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস প্রভৃতি। এছাড়াও বাংলা সনের প্রথম দিন অর্থাৎ বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের এক উৎসব। পরিশেষে বলা যায় যে, উপরোক্ত আচার-অনুষ্ঠান বাঙালি জাতির স্বকীয় বৈশিষ্ট্যকেই ফুটিয়ে তোলে। তাই প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলা যায়।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।