একই মনোভাব সম্পর্কে সচেতন' কথাটি দ্বারা সাংবাদিক রুহুল হোসেন সেলিম কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: 'একই মনোভাব সম্পর্কে সচেতন' কথাটি দ্বারা সাংবাদিক রুহুল হোসেন সেলিম সমাজকে বুঝিয়েছেন। কারণ তিনি তার আলাপে। একই মনোভাব সম্পর্কে সচেতন এবং সমজাতীয় লক্ষ্যের জন্য কাজ করতে সক্ষম এরূপ ব্যক্তিদের সম্পর্কে বলেছেন যা সমাজের পরিচয় প্রদান করে। 'সমাজ' শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে 'Society [গণিত] । এটি ল্যাটিন শব্দ 'Socious [গণিত] থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পারস্পরিক বন্ধুত্ব বা সহযোগিতা। সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে সমাজ বলে। অর্থাৎ বহুলোক একই উদ্দেশ্য সাধনের জন্য যখন সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। সমাজবিজ্ঞানী এফ. এইচ. গিডিংসের মতে, "Society is a number of like-minded individuals who know and enjoy their like-mindedness and are therefore able to work together for common [গণিত] ." অর্থাৎ সমাজ হলো একই মনোভাবাপন্ন কতকগুলো ব্যক্তি, যারা তাদের একই মনোভাব সম্পর্কে সচেতন এবং সমজাতীয় লক্ষ্যের জন্য কাজ করতে সক্ষম। যা সাংবাদিক রুহুল হোসেন সেলিমের বক্তব্যে ফুটে উঠেছে। সুতরাং বলা যায়, যখন কিছু সংখ্যক লোক এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য লেনদেন ও ভাব বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে তখন তাদের পারস্পরিক সম্পর্কের ওই জটিল অবস্থাকেই সমাজ বলে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
একই মনোভাব সম্পর্কে সচেতন' কথাটি দ্বারা সাংবাদিক রুহুল হোসেন সেলিম …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর