"সমাজবিজ্ঞানের উক্ত প্রত্যয়টি একটি জাতির পরিচয় বহন করে"- বিশ্লেষণ কর।
উত্তর: সমাজবিজ্ঞানে সংস্কৃতি প্রত্যয়টি একটি জাতির পরিচয় বহন করে। প্রশ্নোক্ত এ উক্তিটি যথার্থ সত্য বলে বিবেচিত হয়। উদ্দীপকে বাঙালি সংস্কৃতির নানা দিক উপস্থাপিত হয়েছে। সংস্কৃতি হলো জীবনধারণের পদ্ধতি। মানুষ প্রধানত সামাজিক ঐতিহ্য বা সংস্কৃতি দ্বারা পরিচালিত। তাই বাংলাদেশের মানুষের সমাজ ও সংস্কৃতি জানতে হলে প্রথমেই জানা দরকার এদেশের মানুষের জীবন ধারণের পদ্ধতি। আর জীবনধারণের পদ্ধতি সম্পর্কে জানতে হলে এ জনগোষ্ঠীর ঘরবাড়ির ধরন, পোশাক-পরিচ্ছদের বিবরণ, খাদ্যাভ্যাস, অর্থব্যবস্থা থেকে শুরু করে তাদের ভাষা, ধর্ম, রাজনীতি, বিশ্বাস, উৎসব ও আচার-অনুষ্ঠান সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ এক বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। এখানে নানা ধর্মের মানুষ এক সাথে মিলেমিশে বসবাস করে। নানা ধরনের উৎসব অনুষ্ঠান অত্যন্ত জাকজমকপূর্ণভাবে আনন্দের সাথে সকলে একসাথে পালন করে। বিশেষ করে জাতীয় অনুষ্ঠান যেমন- ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস প্রভৃতি। এছাড়াও বাংলা সনের প্রথম দিন অর্থাৎ বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের এক উৎসব। পরিশেষে বলা যায় যে, উপরোক্ত আচার-অনুষ্ঠান বাঙালি জাতির স্বকীয় বৈশিষ্ট্যকেই ফুটিয়ে তোলে। তাই প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলা যায়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
"সমাজবিজ্ঞানের উক্ত প্রত্যয়টি একটি জাতির পরিচয় বহন করে"- বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর