শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয় সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সমাজবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যয় 'সংস্কৃতি' সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। পৃথিবীতে আবির্ভাবের পর মানুষকে বিভিন্ন প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়ে তা মোকাবিলা করতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে মানুষ যুগে যুগে যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু সৃষ্টি করেছে তার সবটাকেই একত্রে সংস্কৃতি বলে। এক্ষেত্রে মানুষের জ্ঞান, বিশ্বাস, ভাষা, খাওয়া-দাওয়া, আচার-আচরণ, নৈতিকতা, মূল্যবোধ সবকিছুই সংস্কৃতির অন্তর্গত। উদ্দীপকে সুমির বক্তব্যে সংস্কৃতি অর্জনের ইঙ্গিত পাওয়া যায়। জন্মলগ্ন থেকেই মানুষ সংস্কৃতির অধিকারী হয়ে থাকে। ব্যক্তি সমাজের অন্যান্য সদস্যদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে সংস্কৃতি শিক্ষালাভ করে থাকে। সংস্কৃতির উপাদানসমূহ সর্বদা পরিবর্তনশীল। তাই ক্রমেই সমাজ উন্নতির দিকে ধাবিত হয়। আর সংস্কৃতির রূপ হলো দুটি। যথা- বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। অতএব নিশ্চিতভাবে বলা যায়, উদ্দীপকে সংস্কৃতি প্রত্যয়ের ইঙ্গিতই রয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয় সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে তা ব্য…

উদ্দীপক

সামাজিক জীব হিসেবে আমাদের জ্ঞান, বিশ্বাস, ভাষা, খাওয়া- দাওয়া, আচার-আচরণ, নৈতিকতা ও মূল্যবোধ সবকিছুই সমাজ বিজ্ঞানের একটি প্রত্যয়ভুক্ত। এ বক্তব্যটি ব্যাখ্যা করতে গিয়ে সুমী বলল, সমাজের সদস্য হিসেবে আমরা প্রত্যেকেই এ প্রত্যয়টি অর্জন করে থাকি'। অপর একটি মন্তব্যে তার বন্ধু তমা বলে, এ প্রত্যয়টি উন্নয়নের অন্যতম নিয়ন্ত্রক উপাদান যা শ্রেণির কাঠামোভেদে তারতম্য ঘটে থাকে।

উত্তর

ম্যাকাইভারের মতে সংস্কৃতি হলো-"আমরা যা অথবা আমাদের যা আছে তাই আমাদের সংস্কৃতি।

উত্তর

সামাজিক সম্পর্ক নির্ধারণে সাংস্কৃতিক উপাদানের প্রভাব অনস্বীকার্য। সমাজজীবনে যুগে যুগে সামাজিক সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদান ক্রিয়াশীল ছিল। কার্ল মার্কস শ্রমিক-মালিক সম্পর্কের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের কথাই উল্লেখ করেন। সমাজ বিকাশের ক্ষেত্রে এ উপাদানটি সক্রিয় থেকে সমাজ কাঠামোর ওপর প্রভাব বিস্তার করছে। তাই সামাজিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের প্রভাব খুবই কার্যকর।

উত্তর

উদ্দীপকে সমাজবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যয় 'সংস্কৃতি' সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। পৃথিবীতে আবির্ভাবের পর মানুষকে বিভিন্ন প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়ে তা মোকাবিলা করতে হয়েছে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে মানুষ যুগে যুগে যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু সৃষ্টি করেছে তার সবটাকেই একত্রে সংস্কৃতি বলে। এক্ষেত্রে মানুষের জ্ঞান, বিশ্বাস, ভাষা, খাওয়া-দাওয়া, আচার-আচরণ, নৈতিকতা, মূল্যবোধ সবকিছুই সংস্কৃতির অন্তর্গত। উদ্দীপকে সুমির বক্তব্যে সংস্কৃতি অর্জনের ইঙ্গিত পাওয়া যায়। জন্মলগ্ন থেকেই মানুষ সংস্কৃতির অধিকারী হয়ে থাকে। ব্যক্তি সমাজের অন্যান্য সদস্যদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে সংস্কৃতি শিক্ষালাভ করে থাকে। সংস্কৃতির উপাদানসমূহ সর্বদা পরিবর্তনশীল। তাই ক্রমেই সমাজ উন্নতির দিকে ধাবিত হয়। আর সংস্কৃতির রূপ হলো দুটি। যথা- বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। অতএব নিশ্চিতভাবে বলা যায়, উদ্দীপকে সংস্কৃতি প্রত্যয়ের ইঙ্গিতই রয়েছে।

উত্তর

উদ্দীপকের প্রত্যয়টি হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি সম্পর্কে তমার মন্তব্য হচ্ছে, সংস্কৃতি উন্নয়নের অন্যতম নিয়ন্ত্রণ উপাদান যা শ্রেণিকাঠামোভেদে তারতম্য ঘটে থাকে। আর আমি তমার এ মন্তব্যের সাথে একমত। কারণ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 সাংস্কৃতিক উপাদানের প্রত্যক্ষ প্রভাবে মানুষের চিন্তাচেতনা, ধ্যানধারণার পরিবর্তন সূচিত হয়। তাছাড়া প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের মধ্যে যে আধুনিক চেতনার প্রবণতা লক্ষ করা যায় তা মূলত সাংস্কৃতিক উপাদানের ফল। আর এ প্রযুক্তি ব্যবহারের তারতম্যের কারণে শ্রেণিকাঠামোভেদে তারতম্য ঘটে থাকে। শ্রেণিকাঠামোর তারতম্যের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদান ক্রিয়াশীল। বাংলাদেশের বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন সংস্কৃতি লক্ষ করা যায়। বাংলাদেশে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণিতে সাংস্কৃতিক পার্থক্য পরিলক্ষিত 1 হয়। যেমন- কোনো দরিদ্র পরিবারের সন্তানেরা সে পরিবার অনুযায়ী কথাবার্তা, চলাফেরা, খাবার-দাবার, আচার-আচরণ আয়ত্ত করে। অপরদিকে, কোনো শিল্পপতি ধনী পরিবারের সন্তানেরা সে অনুযায়ী সবকিছু আয়ত্ত করে। তাই বলা যায়, সংস্কৃতি উন্নতির নিয়ন্ত্রণ উপাদান আবার শ্রেণিকাঠামোভেদে এ সংস্কৃতির তারতম্য ঘটে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।