উদ্দীপকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পোশাকে যে সংস্কৃতির প্রতিচ্ছবি পরিলক্ষিত হয় তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পোশাকে যে সংস্কৃতির প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা হলো নগর সংস্কৃতি। কারণ শার্ট, প্যান্ট-কোর্ট এগুলো শহরের মানুষের পোশাক। গ্রামে এমন পোশাক কম দেখা যায়। নগরবাসীর পোশাক-পরিচ্ছদে বৈচিত্র্য পরিলক্ষিত হয়। বাংলাদেশের নগরাঞ্চলে বয়সভেদে নারী-পুরুষ সবাই রুচিসম্মত পোশাক পরিধান করে থাকে। শার্ট, প্যান্ট, কোর্ট, টাই, শাড়ি, স্কার্ট ইত্যাদি হচ্ছে নগরবাসীর নিত্যদিনের পোশাক। এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন আয়ের মানুষ বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে থাকে। কারণ রুচিসম্মত পোশাক পরিধানের ওপর নগরবাসীর মর্যাদাও জড়িয়ে আছে। নগরবাসী সাধারণত সাজসজ্জা ও রূপচর্চা করে থাকে। এজন্য গড়ে উঠেছে বিভিন্ন বিউটি পার্লার। তবে শহরে পুরুষের চেয়ে মেয়েরাই বেশি রূপচর্চা করে থাকে। শহরের মেয়েরা স্কাট ছাড়াও সেলোয়ার, ফতুয়া, গেঞ্জি, টপস পরতে দেখা যায়। ছেলেরা পাঞ্জাবি, সুইজ পেন, গেঞ্জি পরতে দেখা যায়। এছাড়াও বাংলাদেশের নগরসমাজে পশ্চিমা দেশের নানা ধরনের পোশাক-আশাকের প্রচলন ইদানীংকালে লক্ষ করা যায়। অনেক ক্ষেত্রে এগুলো বাঙালির জন্য সম্পূর্ণরূপে বেমানান তারপরও এসবের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পোশাকে যে সংস্কৃতির প্রতিচ্ছবি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর