উদ্দীপকের আলোকে বলা যায় মাহফুজের এলাকার মানুষের জীবনপ্রণালি এখনও সনাতন পদ্ধতির বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের "মাহফুজের এলাকার জীবনপ্রণালি এখনও সনাতন পদ্ধতির।" মাহফুজ গ্রামের অধিবাসী। নগর সংস্কৃতি যত দ্রুত পরিবর্তনশীল গ্রামীণ সংস্কৃতি এত দ্রুত পরিবর্তনশীল নয়। গ্রামের মানুষগুলো বিভিন্ন নাগরিক সুবিধা থেকে অনেকখানি বঞ্চিত। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার সুযোগ-সুবিধার স্বল্পতা। এজন্য গ্রামাঞ্চলে শিক্ষার হারও কম। বিশেষ করে মেয়েরা শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। গ্রামে প্রাথমিক শিক্ষার হার কিছুটা সন্তোষজনক। কিন্তু উচ্চশিক্ষার ব্যবস্থা তেমন একটা সন্তোষজনক নয়। এজন্য গ্রামের মানুষের জীবনযাপন প্রণালি, রীতিনীতি এখনও সনাতন পদ্ধতির। তাছাড়া শিক্ষার স্বল্পতার কারণে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে ধর্মীয় গোঁড়ামিসহ রক্ষণশীলতা, কুসংস্কার ইত্যাদি বিদ্যমান। যেমন গ্রামে এখনও বাল্যবিবাহ ও বহুবিবাহ বিদ্যমান। বেকারত্বও শহরের তুলনায় গ্রামে বেশি দেখা যায়। শিক্ষা স্বল্পতার কারণে গ্রামের মানুষ নানা রকম কুসংস্কারে বিশ্বাস করে। তাই বলা যায়, গ্রামের মানুষের জীবনপ্রণালি এখনও সনাতন পদ্ধতির।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বলা যায় মাহফুজের এলাকার মানুষের জীবনপ্রণালি এখনও সন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর