একরাম সাহেব যে সংস্কৃতিতে বসবাস করছেন তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের একরাম সাহেব যে সংস্কৃতিতে-বসবাস করছেন তা হলো নগর সংস্কৃতি। কারণ রাস্তার জ্যাম, কর্মব্যস্ততা, সম্পর্কের বিচ্ছিন্নতা একরাম সাহেবের কথায় ফুটে উঠেছে। এগুলো নগর সংস্কৃতির বৈশিষ্ট্য। 'নগরকে সংস্কৃতি বিকাশের প্রাণকেন্দ্র বলে মনে করা হয়। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। নাগরিক জীবনের মানসিকতা ও চিন্তাচেতনা অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে থাকে। এখানে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধন কিছুটা শিথিল প্রকৃতির। বাংলাদেশের নগরাঞ্চলের মানুষগুলোও এর ব্যতিক্রম নয়। বাস্তব জীবনের বিভিন্ন উপাদানের সংমিশ্রণে নগরবাসীর জীবনপ্রণালি গড়ে ওঠে। বাংলাদেশের শহরাঞ্চলে পাকা ইটের তৈরি ঘরবাড়ি বেশি পরিলক্ষিত হয়। নাগরিক জীবনের অর্থনীতি মূলত শিল্পনির্ভর। বাংলাদেশের নগরাঞ্চলের মানুষের খাদ্যাভাসের মধ্যে বৈচিত্র্য পরিলক্ষিত হয়। বাংলাদেশের নগর সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিমতা। জীবন সংগ্রামের চাপে এদেশের নগরাঞ্চলের মানুষ স্বাভাবিকভাবেই অনেকটা আত্মকেন্দ্রিক ও স্বার্থপর। নিঃসঙ্গতা, বাস্তববাদী মানসিকতা, স্বার্থপরতা, যান্ত্রিকতা ইত্যাদি নগর সংস্কৃতির একটি স্বাভাবিক চিত্র।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
একরাম সাহেব যে সংস্কৃতিতে বসবাস করছেন তার ব্যাখ্যা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর