'ক' সাহেব তার নির্বাচনি প্রচারণায় সংস্কৃতির কোন ধরনের উপাদান ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' সাহেব তার নির্বাচনি প্রচারণায় সংস্কৃতির রাজনৈতিক উপাদান ব্যবহার করেছেন। পৃথিবীর প্রতিটি জাতির স্ব-স্ব রাজনৈতিক সংস্কৃতি রয়েছে। সংস্কৃতি যেমন জাতি থেকে জাতিতে ভিন্ন হয়, তেমনি রাজনৈতিক সংস্কৃতিও জাতি থেকে জাতিতে ভিন্ন হয়। তবে অধিকাংশ রাজনৈতিক উপাদানগুলো মূলত একই ধরনের হয়ে থাকে। বাংলাদেশের সংস্কৃতিতে রাজনৈতিক উপাদানগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। নির্বাচনের পূর্বমুহূর্তে প্রার্থী ও ভোটারদের মধ্যে অন্যরকম একটি অনুভূতি এবং উত্তেজনা কাজ করে। কেননা আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে। ভোটদান, সভা সমাবেশ, মিছিল, হরতাল, অবরোধ ইত্যাদি আমাদের রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান। আর উদ্দীপকে 'ক' সাহেবের ক্ষেত্রে আমরা এ বিষয়টিই লক্ষ করতে পারি। তাই বলা যায়, 'ক' সাহেব তার নির্বাচনি প্রচারণায় সংস্কৃতির রাজনৈতিক উপাদান ব্যবহার করেছেন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
'ক' সাহেব তার নির্বাচনি প্রচারণায় সংস্কৃতির কোন ধরনের উপাদান ব্যবহা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর