আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে"- বিশ্লেষণ কর।
উত্তর: আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে উৎপাদন বৃহৎ আয়তনে হচ্ছে। আধুনিক যন্ত্রপাতির ফলে স্বল্প ব্যয়ে অধিক উৎপাদন সম্ভব হচ্ছে। প্রকৃতির ওপর নির্ভর না করে, মানুষ সেলো মেশিনের মাধ্যমে জমিতে পানি দিচ্ছে। সেলো মেশিন দ্বারা সেচকার্য সম্পাদন করছে। বলদ লাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করে অল্প সময়ে অধিক জমি হাল চাষ করা যাচ্ছে। কীটনাশক মেশিনের সাহায্যে জমিতে ওষুধ প্রয়োগ করছে। তাছাড়া আধুনিক যন্ত্রপাতির আবির্ভাবে কিছু জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এতে দরিদ্রতা ও বেকারত্ব দূর করতে সহায়তা করছে। গ্রামে বর্তমানে রেডিও-টিভির প্রচলন লক্ষ করা যায়। রেডিওতে- টিভিতে কৃষির উন্নয়নের জন্য নানারকম অনুষ্ঠান প্রচার করা হয়। এতে কৃষকেরা লাভবান হতে পারে। এভাবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অধিক ফসল উৎপানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি দিনে দিনে চাঙ্গা হচ্ছে। তাই বলা যায়, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর