উদ্দীপকে টেলিভিশনের নাটকে বাংলাদেশের কোন সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য ফুটে উঠেছে। -ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে টেলিভিশনের নাটকে বাংলাদেশের গ্রামীণ সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য ফুটে উঠেছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীপথ হচ্ছে গ্রামীণ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষি। গ্রামীণ মানুষের সহজ-সরল জীবনে চাষাবাদ প্রধান জীবিকার মাধ্যম। তারা লাঙল বলদ দিয়ে হালচাষ করে ভূমিতে ফসল ফলায় এবং সে ফসলকে প্রক্রিয়াজাত করে খাদ্যে রূপান্তর করতে গ্রামীণ মহিলারা প্রধান ভূমিকা পালন করে। মাঠ থেকে ধান কেটে আনার পর সেগুলো মাড়াই শেষে মহিলারা ঢেঁকিতে সেই ধান ভানে এবং চালে রূপান্তর করে। তাই বলা যায়, বাংলাদেশের গ্রামীণ সমাজ সহজ-সরল সমাজ। এখানে দরিদ্রতা, অশিক্ষা, রক্ষণশীলতা, ধর্মীয় প্রভাব ইত্যাদি লক্ষণীয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে টেলিভিশনের নাটকে বাংলাদেশের কোন সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর