চিত্র-১ ও চিত্র-২-এর সংস্কৃতির ধরনের বৈসাদৃশ্যমূলক সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-১-এ গ্রামীণ সংস্কৃতি ও চিত্র-২-এ নগর সংস্কৃতির ইঙ্গিত পাওয়া যায়। চিত্র-১ ও চিত্র-২-এর সংস্কৃতির ধরনের বৈসাদৃশ্যমূলক সম্পর্কগুলো হলো- আমাদের দেশের অর্থনীতি কৃষিনির্ভর। এখানকার গ্রামীণ সংস্কৃতি মূলত কৃষিনির্ভর। অন্যদিকে, শহরের অর্থনীতি অকৃষিজ এবং শিল্পভিত্তিক। বাংলাদেশের গ্রামে সাধারণত যৌথ পরিবার দেখা যায়। অন্যদিকে, শহরে একক বা অণু পরিবার বেশি দেখা যায়। বাংলাদেশের গ্রামে সাধারণত তিন বেলা আহার করা হয়। ভাত, মাছ, ডাল, শাকসবজি ইত্যাদি বাংলাদেশের গ্রামের মানুষের প্রধান খাদ্য। শহরাঞ্চলে চাকরিজীবী অথবা অন্যান্য পেশাজীবীর মানুষেরা সকালে হালকা নাস্তা করে থাকে। দুপুরে ও রাতে সাধারণত একটু ভারী আহার করে থাকে। গ্রামীণ জনবসতির ঘনত্ব অনেক কম। অন্যদিকে, শহরে জনবসতির ঘনত্ব অনেক বেশি। গ্রামে শিক্ষার হার কম। শহরে শিক্ষার হার বেশি। গ্রামীণ সমাজের মানুষের জীবনযাত্রার মান অনুন্নত। অন্যদিকে, শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নত। এছাড়াও গ্রামীণ ও শহরে সংস্কৃতির মধ্যে অনেক বৈসাদৃশ্যমূলক সম্পর্ক বিদ্যমান।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২-এর সংস্কৃতির ধরনের বৈসাদৃশ্যমূলক সম্পর্ক বিশ্লেষণ…
উত্তর
উত্তর
উত্তর
উত্তর