চিত্র-১ ও চিত্র-২-এর আলোকে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১-এ বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস ও চিত্র-২- এ বাংলাদেশের মানুষের পোশাক-পরিচ্ছদের চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশের গ্রামে সাধারণত তিনবেলা আহার করা হয়। ভাত, মাছ, ডাল, দুধ, শাকসবজি ইত্যাদি বাংলাদেশের গ্রামের মানুষের প্রধান খাদ্য। তবে উপার্জনের ভিত্তিতে বিভিন্ন পরিবারে খাদ্যগ্রহণে বৈচিত্র্য লক্ষ করা যায়। সকাল বেলার নাস্তায় ভর্তা, পান্তাভাত, পিয়াজ, কাঁচামরিচ ইত্যাদি আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য। তবে বর্তমানে অনেকের রুটি, পিঠা কিংবা চা-বিস্কুটও খেতে-দেখা যায়। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে পোশাকের বৈচিত্র্য। গ্রামে পুরুষেরা পাজামা-পাঞ্জাবি, লুঙ্গি ইত্যাদি পরিধান করে। মহিলারা শাড়ি, ব্লাউজ ইত্যাদি পরে। মেয়েরা সালোয়ার-কামিজ পরিধান করে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের সংস্কৃতি বলতে মূলত গ্রামীণ সংস্কৃতিকে বোঝায়। আমাদের সাহিত্য-সংস্কৃতি, শিল্পকলা, সমাজ ও অর্থনীতি ইত্যাদি সবকিছু গ্রামীণ সংস্কৃতিকে ঘিরে আবর্তিত হচ্ছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২-এর আলোকে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি বিশ্…
উত্তর
উত্তর
উত্তর
উত্তর