আব্দুল খালেকের এলাকার অর্থনৈতিক জীবনে আধুনিক সংস্কৃতির প্রভাব বাস্তবতার আলোকে পর্যালোচনা কর।
উত্তর: উদ্দীপকের আব্দুল খালেকের এলাকার অর্থনৈতিক জীবনে আধুনিক সংস্কৃতি অনেক পরিবর্তন ঘটাবে, যা তাদের সামগ্রিক সাংস্কৃতিক জীবনমানেও পরিবর্তন আনয়ন করবে। সাধারণত কোনো নির্দিষ্ট অঞ্চলে যে সাংস্কৃতিক বলয় সৃষ্টি হয়, তার আলোকেই ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়। যেমন- যে অঞ্চলের সংস্কৃতি কৃষিকেন্দ্রিক, তাদের অর্থনৈতিক জীবনও কৃষিভিত্তিক। আবার নগরের অর্থনৈতিক জীবন নাগরিক সংস্কৃতি কৃষিভিত্তিক। আবার নগরের অর্থনৈতিক জীবন নাগরিক সংস্কৃতি কেন্দ্রিক। ফলে কোনো নির্দিষ্ট সংস্কৃতিতে যদি অন্য কোনো সংস্কৃতির অনুপ্রবেশ ঘটে, তবে তা ওই অঞ্চলের সংস্কৃতি ও অর্থনীতি উভয়ের মধ্যেই এক ধরনের পরিবর্তন সৃষ্টি করে। উদ্দীপকে আমরা লক্ষ করি, আব্দুল খালেকের এলাকার অর্থনীতি গ্রামীণ ও কৃষিনির্ভর। তার উচ্চশিক্ষিত ছেলে গ্রামে নাগরিক ধাঁচে আধুনিক বাড়ি নির্মাণ করায় ওই গ্রামের মানুষ নির্মাণকর্মে ও অন্যান্য কাজে অংশগ্রহণ করার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। এছাড়া বাড়ি নির্মাণের নতুন পদ্ধতি গ্রামের মানুষের রুচিবোধেও পরিবর্তন আনবে। গ্রামের মানুষ জীবিকা অর্জনের জন্য সাধারণত সনাতন পৈতৃক পেশার ওপর নির্ভর করে। উদ্দীপকের আব্দুল খালেকের ছেলের বাড়ি নির্মাণের মাধ্যমে ওই গ্রামের মানুষ নতুন পেশার সাথে পরিচিতি লাভ করছে। ফলে তারা নতুন কর্মমুখী চিন্তা করবে, যা তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন করবে। পরিশেষে বলা যায যে, আধুনিক সংস্কৃতির প্রভাব আব্দুল খালেকের গ্রামের মানুষের জীবনে বেশ পরিবর্তনশীল প্রভাব সৃষ্টি করবে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
আব্দুল খালেকের এলাকার অর্থনৈতিক জীবনে আধুনিক সংস্কৃতির প্রভাব বাস্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর