আব্দুল খালেকের ছেলের বাড়ি নির্মাণে সংস্কৃতি কীভাবে প্রভাব ফেলেছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের আব্দুল খালেকের ছেলের বাড়ি নির্মাণে সংস্কৃতির আধুনিকায়নের দিকটি ফুটে উঠেছে। মানুষের জ্ঞান ও বিচরণের পরিধি যত বেশি, সংস্কৃতির আধুনিকায়নও তত বেশি ঘটে। ফলে দীর্ঘদিন কোনো স্থানে যে সংস্কৃতির রূপ সামাজিক স্বীকৃতি লাভ করে, তাতে অন্য সংস্কৃতির অনুপ্রবেশ ঘটে এবং ধীরে ধীরে মানুষ আরও আধুনিক হয়ে পড়ে। উদ্দীপকের আব্দুল খালেক একজন গ্রামের মানুষ এবং তার জীবন সংস্কৃতি ওই সমাজের বলয়েই সীমাবদ্ধ। কিন্তু তার ছেলে উচ্চশিক্ষা গ্রহণের ফলে নাগরিক সংস্কৃতির সংস্পর্শ লাভ করেছে, যা গ্রামের সংস্কৃতির চেয়ে বহুলাংশে ভিন্ন এবং আধুনিক। পরবর্তীতে গ্রামে আধুনিক বাড়ি নির্মাণের মাধ্যমে গ্রামীণ পরিমণ্ডলে যে অধুনা সংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়েছে, তা ওই গ্রামের সংস্কৃতিতে আধুনিকায়ন প্রভাব সৃষ্টি করেছে। ধীরে ধীরে ওই গ্রামের মানুষ এরকম সুন্দর বাড়ি বানানোর চেষ্টা করবে এবং 'আধুনিক বাড়ি নির্মাণ ওই গ্রামের সংস্কৃতির অংশে পরিণত হবে। তাই বলা যায়, এভাবেই আধুনিকায়ন প্রতিনিয়তই আমাদের সংস্কৃতির. ওপর গভীর প্রভাব ফেলে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
আব্দুল খালেকের ছেলের বাড়ি নির্মাণে সংস্কৃতি কীভাবে প্রভাব ফেলেছে? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর