ছয় দফাকে মুক্তির সনদ বলা হয় কেন- ব্যাখ্যা কর।
উত্তর: পাকিস্তানি শাসন-শোষণ থেকে মুক্তির জন্য শেখ মুজিব ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। পশ্চিম পাকিস্তান শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সামাজিকসহ নানা ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। শেখ মুজিব পূর্ব পাকিস্তানের এ অবহেলা থেকে মুক্তির জন্য লাহোরে ছয় দফা দাবি পেশ করেন। এটা ছিল বাংলার স্বাধিকার প্রতিষ্ঠার সুদৃঢ় পদক্ষেপ। শোষকের হাত থেকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার আদায়ের হাতিয়ার হচ্ছে ছয় দফা। অর্থাৎ ছয় দফা হলো বাঙালির অধিকার আদায় ও শোষণ-বঞ্চনা থেকে মুক্তির সনদ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছয় দফাকে মুক্তির সনদ বলা হয় কেন- ব্যাখ্যা কর।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর