শেয়ারFacebookWhatsApp

সত্তরের নির্বাচন বাঙালিদের আত্মপ্রত্যয় বৃদ্ধি করে- ব্যাখ্যা কর।

উত্তর: সত্তরের নির্বাচন বাঙালিদের আত্মপ্রত্যয় বৃদ্ধি করে, কেননা সত্তরের নির্বাচনের মাধ্যমে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালির আত্মপ্রত্যয়ী চেতনা এবং দাবি স্পষ্টভাবে প্রকাশ পায়। নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ১৬৭টি আসন পেয়ে এককভাবে পাকিস্তান জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। যার ফলে বাঙালিরা তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার জন্য এক নতুন আত্মবিশ্বাসে জাগ্রত হয়। তারই ফলশ্রুতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সত্তরের নির্বাচন বাঙালিদের আত্মপ্রত্যয় বৃদ্ধি করে- ব্যাখ্যা কর।

উদ্দীপক

সেনা কর্মকর্তা তাপস কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তার ছেলেকে বলেন, 'আমাদের সময় পূর্ব পাকিস্তান থেকে প্রতিরক্ষা বাহিনীতে চাকরি পাওয়া খুবই কঠিন ছিল। প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পদগুলোতে পশ্চিমাদের নিয়োগ দেয়া হতো এবং আমরা এক্ষেত্রে অবহেলিত ছিলাম।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

'একুশে ফেব্রুয়ারি' পত্রিকার সম্পাদক হাসান হাফিজুর রহমান।

উত্তর

সত্তরের নির্বাচন বাঙালিদের আত্মপ্রত্যয় বৃদ্ধি করে, কেননা সত্তরের নির্বাচনের মাধ্যমে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালির আত্মপ্রত্যয়ী চেতনা এবং দাবি স্পষ্টভাবে প্রকাশ পায়। নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ১৬৭টি আসন পেয়ে এককভাবে পাকিস্তান জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। যার ফলে বাঙালিরা তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার জন্য এক নতুন আত্মবিশ্বাসে জাগ্রত হয়। তারই ফলশ্রুতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণনায় সামরিক বৈষম্য প্রকাশ পেয়েছে। সামরিক বৈষম্য হলো সামরিক বাহিনীর অভ্যন্তরে বিদ্যমান বিভিন্ন বৈষম্য। পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তান সামরিক ক্ষমতায় চরম বৈষম্য করেছে। পশ্চিম পাকিস্তানের সামরিক শক্তিতে নিয়োগপ্রাপ্ত বাঙালির সংখ্যা ছিল অতি নগন্য। কোটা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সামরিক বাহিনীতে অধিকাংশ পাঞ্জাবি সদস্য ছিল। ১৯৫৫ সালে সামরিক বাহিনীতে ২২১১ জন কর্মকর্তার মধ্যে ৮২ জন মাত্র বাঙালি ছিলেন। ১৯৬৬ সালের এক জরিপে দেখা যায়, সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ে শীর্ষ ১৭ জন কর্মকর্তার মাত্র ১ জন বাঙালি নিয়োগ পান। এছাড়াও পশ্চিম পাকিস্তানের ৫ লক্ষ সেনাসদস্যের মধ্যে ২০ হাজার জন বাঙালি নিয়োগ দেওয়া হয়, যা ছিল পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের চরম বৈষম্য। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, সেনা কর্মকর্তা তাপস কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তার ছেলেকে বলেন, তার সময় পূর্ব পাকিস্তান থেকে প্রতিরক্ষা বাহিনীতে চাকুরি পাওয়া খুবই কঠিন ছিল। প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পদগুলোতে পশ্চিমাদের নিয়োগ দেয়া হতো। যা উপরে আলোচিত সামরিক বৈষম্যকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণনায় সামরিক বৈষম্যের ধরন প্রকাশ পেয়েছে।

উত্তর

পাকিস্তানের উভয় অংশের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রেও বৈষম্য ছিল-প্রশ্নোক্ত এ মন্তব্যটি যথার্থ। প্রশাসনিক বৈষম্য হলো সরকারি ও বেসরকারি প্রশাসনিক ব্যবস্থায় বিদ্যমান অসাম্য, যেখানে ক্ষমতা, সুযোগ-সুবিধা নীতিমালার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করা হয়। তৎকালীন পশ্চিম পাকিস্তানের নীতিমালা ছিল পক্ষপাতমূলক। যার ফলে পাকিস্তানের উভয় অংশের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রেও বৈষম্য ছিল। প্রশাসনিক ক্ষেত্রে পাকিস্তানের চালিকাশক্তি ছিল সিভিল সার্ভিস কর্মকর্তাগণের নিকট। ১৯৬২ সালে পাকিস্তানে যে মন্ত্রণালয় গঠিত হয় তার বেশিরভাগ শীর্ষ স্থানীয় কর্মকর্তা পশ্চিম পাকিস্তানের ছিলেন। ১৯৫৬ সালের' পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ৪২,০০০ কর্মকর্তার মধ্যে মাত্র ২৯০০ জন কর্মকর্তা বাঙালি ছিলেন। যা প্রশাসনিক ক্ষেত্রে চরম বৈষম্যের প্রকাশ ঘটায়। এছাড়াও ১৯৪৭ এ পাকিস্তানের রাজধানী করাচিতে হওয়ায় সকল সরকারি অফিস-আদালতে পশ্চিম পাকিস্তানিরা ব্যাপক হারে চাকরি লাভ করে। ১৯৫৬ সালের পূর্ব পর্যন্ত বাংলা ভাষাকে প্রশাসনিকভাবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, যা স্পষ্টত পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের ওপর প্রশাসনিক বৈষম্যের চিত্র তুলে ধরেছে। সুতরাং, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, পাকিস্তানের উভয় অংশের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রেও বৈষম্য ছিল।
HSCSociology 2nd Paperরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সত্তরের নির্বাচন বাঙালিদের আত্মপ্রত্যয় বৃদ্ধি করে- ব্যাখ্যা কর। | Prosthuti