উদ্দীপকে ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই শাসকগোষ্ঠী ভাষার প্রশ্নে বাঙালি সংস্কৃতির ওপর প্রবল আঘাত হানে। পাকিস্তানের। ৫৬.৪% জনগণের মাতৃভাষা ছিল বাংলা। অন্যদিকে উর্দু ছিল মাত্র ৩.২৭ ভাগ লোকের ভাষা। তবু শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়। এ অন্যায়ের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কর্তৃক সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 'রাষ্ট্রভাষা বাংলা চাই' স্লোগান নিয়ে ছাত্র-জনতা মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে রফিক, শফিক, বরকত, জব্বারসহ অনেকে শহিদ হন। পরবর্তীতে ১৯৫৬ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। উদ্দীপকে মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা, বাংলা বর্ণমালা (অ, আ-ক, খ) এবং রাষ্ট্রভাষা বাংলা চাই লেখা সংবলিত প্ল্যাকার্ড উল্লেখ করা হয়েছে। যা ভাষা আন্দোলনকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপক দ্বারা ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে।