ঘটনা ১ এ উল্লিখিত সোমেন বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য- ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ উল্লিখিত সোমেন বাংলাদেশের চাকমা নৃগোষ্ঠীর সদস্য। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ পুরো পার্বত্য অঞ্চলজুড়ে চাকমারা বাস করে। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমারা সংখ্যাগরিষ্ঠ। তাদের নিজস্ব বর্ণলিপি আছে। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের সমাজব্যবস্থায় সমাজের প্রধান হলেন চাকমা রাজা। যুগ যুগ ধরে রাজাকে কেন্দ্র করেই চাকমা সমাজ আবর্তিত হয়েছে। রাজা বংশপরম্পরায় নিযুক্ত হন। চাকমা রীতি অনুযায়ী রাজা সমাজের ঐক্য ও সংহতির প্রতীক। উদ্দীপকের ঘটনা-১ এ বলা হয়েছে, সোমেন রাঙামাটি জেলায় বাস করেন। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের সমাজে রাজা হলেন ঐক্য ও সংহতির প্রতীক। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, ঘটনা-১-এর সোমেন বাংলাদেশের চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ঘটনা ১ এ উল্লিখিত সোমেন বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য- ব্য…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর