ঘটনা ২ এর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস ও উৎসব মূলধারার জনগোষ্ঠী থেকে ভিন্ন বিশ্লেষণ কর।
উত্তর: ঘটনা-২ এ সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে, তাদের ধর্মীয় বিশ্বাস ও উৎসব মূল ধারার জনগোষ্ঠী থেকে ভিন্ন। সাঁওতালদের মধ্যে সনাতন ও খ্রিষ্টধর্মের প্রভাব লক্ষ করা যায়। তাদের বিশ্বাস সৃষ্টিকর্তা এবং আত্মা অমর ও অবিনশ্বর। সাঁওতালদের ধর্মাচরণ ও পূজা-পার্বণ পর্যবেক্ষণ করে তাদেরকে জড় উপাসক কিংবা ভূতপূজক বলে আখ্যায়িত করা হয়। এরা মূলত বিভিন্ন দেব-দেবীর পূজা করে থাকে। সাঁওতালি ভাষায় দেবতাকে বোঙ্গা বলে। তাদের আদি দেবতা সূর্য। এছাড়া তারা মারাং বুরু, আবগে বোঙ্গা প্রভৃতি দেবতার পূজা করে থাকে। এসব বৈশিষ্ট্য থেকে বোঝা যায়, ঘটনা-২ দ্বারা সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নির্দেশ করা হয়েছে। সাঁওতালদের ধর্মীয় বিশ্বাসের আরেকটি বৈশিষ্ট্য হলো নারী-পুরুষ উভয়ে শরীরের বিভিন্ন অংশে উল্কি চিহ্ন আঁকা। আবার সাঁওতালদের নিজস্ব উৎসবের মধ্যে বাহা, সোহরাই উল্লেখযোগ্য। সোহরাই তাদের সবচেয়ে বড় উৎসব। তাদের সমাজে ঝুমুর নৃত্যগীত বেশ প্রচলিত। প্রায় সকল পূজা ও অনুষ্ঠানে তারা নৃত্য পরিবেশন করে। বিয়ে ও অন্যান্য উৎসবে তারা মদ খেয়ে নৃত্য পরিবেশন করে থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সাঁওতালদের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক জীবন স্বতন্ত্র এবং তাদের মধ্যেই সীমাবদ্ধ। তাই মূলধারার জনগোষ্ঠীর সাথে সাঁওতালদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন সম্পূর্ণ ভিন্ন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ঘটনা ২ এর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস ও উৎসব মূলধারার জনগোষ্ঠী…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর