ঘটনা ২ এ সোমেশ্বর কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী? তাদের সাংস্কৃতিক জীবনধারা ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-২-এর সোমেশ্বর মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। তাদের সাংস্কৃতিক জীবনধারা বৈচিত্র্যময়। মণিপুরিরা বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ প্রভৃতি জেলায় বাস করে। মণিপুরিদের কাছে নৃত্য খুবই পবিত্র বিষয়, তাদের বিশ্বাস পৃথিবী সৃষ্টির মূলে রয়েছে নৃত্যের অবদান। উদ্দীপকের ঘটনা-২ এর মোমেশ্বর যে নৃগোষ্ঠীর সদস্য তার বৈশিষ্ট্যেও এসব বিষয় উল্লেখ রয়েছে। এ থেকে বোঝা যায়, সোমেশ্বর মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।মণিপুরিদের সংস্কৃতির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাদের নৃত্য। তাদের মতে, নৃত্য শুদ্ধতা ও স্বর্গসুখ বয়ে আনে। তারা মনে করে, সকল বিষয়ের মধ্যে নৃত্যের নির্যাস রয়েছে। তাদের বিশ্বাস নৃত্য সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করে এবং তা সাফল্য বয়ে আনে। মণিপুরি নৃত্যের মধ্যে 'লাইহারাউবা' খুব জনপ্রিয়। রাস নৃত্য তাদের আরেকটি জনপ্রিয় নৃত্য, যা রাধা-কৃষ্ণের উদ্দেশে নাচা হয়। এছাড়া তাদের মধ্যে 'থাবাল চংবা' নামে আরেকটি নৃত্য প্রচলিত আছে, যা মণিপুরি ছেলেমেয়ে উভয়ই নাচে। মণিপুরিরা তাদের উৎসবগুলোতে গান ও নাচ পরিবেশন করে থাকে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ঘটনা ২ এ সোমেশ্বর কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী? তাদের সাংস্কৃতিক জীবনধারা ব…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর