উদ্দীপকে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল। সাঁওতালরা রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নাটোরে ইত্যাদি জেলায় বসবাস করে। দৈহিক বৈশিষ্ট্যে সাঁওতালদেরকে বিশুদ্ধ প্রাক-দ্রাবিড়ীয় গোষ্ঠীর প্রতিনিধি বলা হয়। তাদের দেহের উচ্চতা মাঝারি, মুখ গহবর বড়, গায়ের রঙ গাঢ় বাদামী, মাথার খুলি গোল, নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু ও চোখ ছোট। একসময় সাঁওতালরা তীর-ধনুক দিয়ে শিকার করে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে তারা কৃষিজীবী। সাঁওতালদের ব্রিটিশ বিরোধী বিদ্রোহ বাংলার ইতিহাসে একটি আলোচিত রাজনৈতিক ঘটনা। ১৮৫৫ সালে বহিরাগতম মহাজন ও ব্যবসায়ীদের নির্যাতনের প্রতিবাদে এই বিদ্রোহ সংঘটিত হয়। উদ্দীপকেও এমন একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে যারা বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাস করে। এদের গায়ের রং কালো এবং নাকের গড়ন নিগ্রোদের মতো খ্যাঁদা ও চ্যাপ্টা। প্রাচীনকালে এরা তীর ধনুক দিয়ে শিকার করত। বর্তমানে এরা দিনমজুর ও কৃষিজীবী। অর্থাৎ তাদের বর্তমান অর্থনীতি কৃষি নির্ভর। এছাড়াও তাদের সংঘটিত বিদ্রোহ বাংলার ইতিহাসের একটি আলোচিত রাজনৈতিক ঘটনা। তাই বলা যায়, উদ্দীপকে সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর