ছক- ১ এ কোন নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক- ১ এ গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের অন্যতম একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে গারো। গারোদের অধিকাংশ বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। গারোদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বাঙ্গালী এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীদের থেকে তাদের পরিবার গঠন ব্যবস্থা ভিন্ন। গারদের পরিবার মাতৃসূত্রীয়। অর্থাৎ গারোদের মধ্যে সম্পত্তি ও বংশের নাম মাতৃধারায় মাতা থেকে মেয়েতে বর্তায়। গারো দম্পতি স্ত্রীর বাবার গৃহে বসবাস করে। অর্থাৎ সেখানে মাতৃ নীতি অনুসরণ করা হয়। গারো সমাজের প্রায় সব ক্ষেত্রেই মায়ের কর্তৃত্ব বজায় থাক। উদ্দীপকেও ছক- ১ এ এমন একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা বলা হয়েছে যারা ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। এছাড়াও এই নৃ-গোষ্ঠীর সদস্যরা বিয়ের পর স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে বসবাস করে। যা মূলত গারোদেরকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকের ছক- ১ এ গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা বলা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছক- ১ এ কোন নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর