শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে দিব্যা অলকেশ কোন নৃগোষ্ঠীর পরিচয় বহন করছে? তাদের উৎপত্তি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে দিব্যা অলকেশ চাকমা নৃগোষ্ঠীর পরিচয় বহন করে। বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জুড়েই চাকমাদের বসবাস। চাকমাদের মধ্যে নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলীয় প্রভাব অধিক লক্ষ করা যায়। পাহাড়ি অঞ্চলের চাকমারা সুঠাম দেহের অধিকারী। তাদের গায়ের রং ফর্সা, নাক চ্যাপ্টা এবং চোখ ছোট। এসব বৈশিষ্ট্যের বিচারে তাদের সাথে চীনা মঙ্গোলয়েডের সাদৃশ্য পরিলক্ষিত হয়। উপরের বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের দিব্যা অলকেশের শারীরিক গঠনের সাথে সাদৃশ্যপূর্ণ বিধায় সে চাকমা নৃগোষ্ঠীর পরিচয় বহন করে। চাকমাদের উৎপত্তি সংক্রান্ত তেমন কোনো ত্যথ্য পাওয়া যায় না। ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, চাকমাদের আদি পিতা হিসেবে 'বিজয়গিরি' নামে এক রাজার নাম পাওয়া যায়। তিনি নিজ রাজ্য চম্পকনগর থেকে রাজ্য জয় করতে বের হন। এই 'চম্পক' শব্দ থেকে চাকমা শব্দের উদ্ভব বলেও অনেক গবেষক ধারণা করেন। আরাকানের ইতিহাস থেকে জানা যায়, চাকমারা আরাকান থেকে বিতাড়িত হয়ে রাঙ্গুনিয়া বা চট্টগ্রামের কাছাকাছি আসে। আবার পর্তুগিজ নাবিক Joade Barros-এর ১৫৫০ সালের আঁকা মানচিত্রে কর্ণফুলী নদী তীরে 'Chacomas [গণিত] রাজ্যের উল্লেখ করেন। এসব তথ্যের ভিত্তিতে ধারণা করা যায়, চাকমারা প্রায় ১৫ শতকের কাছাকাছি সময়ে পার্বত্য চট্টগ্রাম বা তার নিকটবর্তী এলাকায় বসবাস করতে শুরু করে এবং এখান থেকেই চাকমাদের উৎপত্তি হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে দিব্যা অলকেশ কোন নৃগোষ্ঠীর পরিচয় বহন করছে? তাদের উৎপত্তি ব…

উদ্দীপক

দিব্যা অলকেশ পরিবারের সাথে সমতল থেকে প্রায় পঞ্চাশ ফুট উঁচু পাহাড়ের উপর নির্মিত কাঠের ঘরে থাকে। সুঠাম দেহের অধিকারী দিব্যা অলকেশের গায়ের রং ফর্সা, নাক চ্যাপ্টা ও চোখ ছোট। বন্ধু জিংকু তার এ অসাধারণ শারীরিক গঠনের জন্য দুষ্টুমি করে চায়না নামে ডাকে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

গারোরা নিজেদের 'আচিক মান্দি' বা পাহাড়ের মানুষ বলে পরিচয় দেয়।

উত্তর

গারোদের ঐতিহ্যবাহী পোশাক বৈচিত্র্যময়। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক হলো 'দকমান্দা' ও দকশারি। আর পুরুষের ঐতিহ্যবাহী পোশাক হলো 'গান্দো'। সাধারণত গারোরা ঐতিহ্যবাহী গানি, গান্দো, বিকমাচো, রিকমাচ ইত্যাদি পোশাক পরিধান করে। গারো মেয়েরা শাড়ি, ব্লাউজ, সালোয়ার-কামিজ এবং ছেলেরা শার্ট, প্যান্ট, লুঙ্গি, পাঞ্জাবি, জুতা ইত্যাদি পরিধান করে থাকে।

উত্তর

উদ্দীপকে দিব্যা অলকেশ চাকমা নৃগোষ্ঠীর পরিচয় বহন করে। বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জুড়েই চাকমাদের বসবাস। চাকমাদের মধ্যে নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলীয় প্রভাব অধিক লক্ষ করা যায়। পাহাড়ি অঞ্চলের চাকমারা সুঠাম দেহের অধিকারী। তাদের গায়ের রং ফর্সা, নাক চ্যাপ্টা এবং চোখ ছোট। এসব বৈশিষ্ট্যের বিচারে তাদের সাথে চীনা মঙ্গোলয়েডের সাদৃশ্য পরিলক্ষিত হয়। উপরের বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের দিব্যা অলকেশের শারীরিক গঠনের সাথে সাদৃশ্যপূর্ণ বিধায় সে চাকমা নৃগোষ্ঠীর পরিচয় বহন করে। চাকমাদের উৎপত্তি সংক্রান্ত তেমন কোনো ত্যথ্য পাওয়া যায় না। ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, চাকমাদের আদি পিতা হিসেবে 'বিজয়গিরি' নামে এক রাজার নাম পাওয়া যায়। তিনি নিজ রাজ্য চম্পকনগর থেকে রাজ্য জয় করতে বের হন। এই 'চম্পক' শব্দ থেকে চাকমা শব্দের উদ্ভব বলেও অনেক গবেষক ধারণা করেন। আরাকানের ইতিহাস থেকে জানা যায়, চাকমারা আরাকান থেকে বিতাড়িত হয়ে রাঙ্গুনিয়া বা চট্টগ্রামের কাছাকাছি আসে। আবার পর্তুগিজ নাবিক Joade Barros-এর ১৫৫০ সালের আঁকা মানচিত্রে কর্ণফুলী নদী তীরে 'ChacomasChacomas^{\prime} রাজ্যের উল্লেখ করেন। এসব তথ্যের ভিত্তিতে ধারণা করা যায়, চাকমারা প্রায় ১৫ শতকের কাছাকাছি সময়ে পার্বত্য চট্টগ্রাম বা তার নিকটবর্তী এলাকায় বসবাস করতে শুরু করে এবং এখান থেকেই চাকমাদের উৎপত্তি হয়।

উত্তর

উদ্দীপকের নৃগোষ্ঠী তথা চাকমাদের সাংস্কৃতিক জীবনধারা ঐতিহ্য গত কারণে বাঙালিদের চেয়ে আলাদা। চাকমাদের সাংস্কৃতিক জীবনধারা অত্যন্ত বর্ণিল। তাদের পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস অনুষ্ঠানসমূহও ঐতিহ্যবাহী। চাকমা পুরুষদের পরিধেয় বস্ত্রের মধ্যে ধুতি, পাঞ্জাবী, জুম্ম সুলুম, গামছা ইত্যাদি। আবার চাকমাদের ঐতিহ্যবাহী খাদ্য হলো বাঁশের কোড়াল রান্না। তারা মাছ, সবজি ও ঝাল জাতীয় মসলা বাঁশের মধ্য দিয়ে অল্প আঁচে সিদ্ধ করে। এছাড়া তারা বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় উৎসব উদযাপন করে থাকে। 'বিজু' হচ্ছে তাদের প্রধান উৎসবের নাম। অত্যন্ত আনন্দের সাথে চাকমারা তিন দিনব্যাপী এ উৎসবটি পালন করে। পাশাপাশি, তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভাষা রয়েছে যা 'চাঙমা' নামে অভিহিত। তারা বৌদ্ধধর্মে বিশ্বাসী। অন্যদিকে বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যে গড়ে উঠেছে, যেখানে বাঙালি জাতির ইতিহাস, ধর্ম, ভাষা, নৃত্য, পোষাক, উৎসব ও খাদ্যাভ্যাসের সমৃদ্ধ সংমিশ্রণ রয়েছে। বাঙালিরা মাতৃভাষা বাংলাকে ধারণ করে যা তাদের অন্যতম প্রধান সাংস্কৃতিক ঐতিহ্য। "আবার তাদের প্রধান উৎসবগুলোর মধ্যে পহেলা বৈশাখ, নবান্ন উৎসব, একুশে ফেব্রুয়ারি এবং ধর্মীয় উৎসবগুলোর মধ্যে ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাত, শবে কদর, দূর্গাপূজা, রথযাত্রা ইত্যাদি। এছাড়াও তাদের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে লুঙ্গি, ধুতি, ফতুয়া, শাড়ি, সালোয়ার কামিজ ইত্যাদি। বাঙালিদের ঐতিহ্যবাহী খেলার মধ্যে রয়েছে হাডুডু, নৌকা বাইচ, লাঠিখেলা, গুলতি খেলা ইত্যাদি। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভাস, ধর্ম, উৎসব প্রভৃতি দিক থেকে চাকমা ও বাঙালিদের মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।