ছকে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকে মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। মণিপুরিদের আদিনিবাস ছিল ভারতের মণিপুর রাজ্যে। তারা প্রধানত বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের সমতল ভূমিতে বসবাস করে। মণিপুরিদের সামাজিক ব্যবস্থায় পিতৃতান্ত্রিক পরিবার এবং তাদের অর্থনীতির প্রধান হাতিয়ার কৃষি। মণিপুরিরা খাবারের ব্যাপারে খুব সচেতন, তারা মাছ-মাংস খায় না। তাই তাদেরকে নিরামিষভোজী বলা হয়। ধর্মীয় দিক থেকে তারা বৈষ্ণব ধর্মের অনুসারী। মণিপুরিদের সংস্কৃতির মধ্যে নৃত্য অধিক জনপ্রিয়। এছাড়াও মণিপুরি সমাজের ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে কমলগঞ্জের রাসমেলা অত্যন্ত প্রসিদ্ধ। উদ্দীপকের ছকে বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যেখানে তাদের সামাজিক জীবন পিতৃসূত্রীয় এবং তাদের অর্থনীতি কৃষিভিত্তিক। তারা নিরামিষভোজী এবং তারা বৈষ্ণব ধর্মের অনুসারী। তাদের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী উৎসব কমলগঞ্জের রাসমেলা। এইসব বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ছকটি দ্বারা মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছকে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর