উদ্দীপকের নৃগোষ্ঠীর সাথে গারোদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের নৃগোষ্ঠী তথা মণিপুরিদের সাথে গারোদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান। বাংলাদেশে বসবাসরত গারো এবং মণিপুরি জনগোষ্ঠী তাদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং বসবাসের স্থানের ভিত্তিতেও তুলনামূলক পার্থক্য দেখা যায়। সমাজ ব্যবস্থায় গারোদের পরিবার মাতৃতান্ত্রিক। গারো পরিবারে সন্তানরা মায়ের পরিচয়ে সমাজে পরিচিত হয়। গারোদের প্রধান পেশা কৃষিকাজ। অপরদিকে, মণিপুর সমাজ পিতৃতান্ত্রিক। মণিপুরিদের একই গোত্রের মধ্যে বিয়ে নিষিদ্ধ। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক দকমান্দা ও দকশারি"। আর পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক 'গান্দো'। অপরদিকে মণিপুরি মেয়েদের বুক আবৃত করে লুঙ্গি পরিধান করা তাদের ঐতিহ্যের অংশ। আর ছেলেরা ধুতি পরিধান করে। মণিপুরি মেয়েদের পোশাক নাগ পোশাক হিসেবে অভিহিত। আবার গারোদের আদি ধর্মের নাম সাংসারেক। যদিও বর্তামানে অধিকাংশ খ্রিষ্টধর্ম পালন করে থাকে। অন্যদিকে মণিপুরিরা বৈষ্ণব ধর্মের অনুসারী। তারা হিন্দু ধর্মের বৈষ্ণবীয় মতে বিশ্বাসী। এছাড়াও গারোদের সাংস্কৃতিক উৎসবের মধ্যে ওয়ানগালা হলো প্রধান। আর মণিপুরি নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী উৎসব হলো রাসমেলা। এছাড়া মণিপুরিরা নৃত্যের জন্যও পরিচিত। সর্বোপরি উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং গারোদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানান ক্ষেত্রে পার্থক্য রয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের নৃগোষ্ঠীর সাথে গারোদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের তুলনাম…
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর