সরকারি ক্ষমতা কাঠামোর কাছে উদ্দীপকে বর্ণিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যগত ক্ষমতা কাঠামো ক্ষমতা হারাচ্ছে মূল্যায়ন কর।
উত্তর: সরকারি ক্ষমতা কাঠামোর কাছে উদ্দীপকে বর্ণিত চাকমা নৃগোষ্ঠীর ঐতিহ্যগত ক্ষমতা কাঠামো ক্ষমতা হারাচ্ছে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। চাকমা সমাজে কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয় আদাম। আদামের প্রধানকে বলা হয় কারবারি। কয়েকটি আদামের সমষ্টি হলো মৌজা, এর প্রধান হলো হেডম্যান। আর চাকমাদের কয়েকশ মৌজার সমন্বয়ে চাকমা সার্কেল গড়ে ওঠে। যার প্রধান হলেন চাকমা রাজা। তিনি বংশানুক্রমে নিযুক্ত হন। চাকমা সার্কেলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা চাকমা রাজার দায়িত্ব। আর যুগ যুগ ধরেই রাজাকে কেন্দ্র করে চাকমা সমাজ আবর্তিত হচ্ছে। কিন্তু সময়ের পরিক্রমায় এসব আনুষ্ঠানিকতা ক্রমশ হ্রাস পাচ্ছে। কারণ সরকারি ক্ষমতা কাঠামো বিদ্যমান থাকায় সেখানে এখন এমপি নির্বাচিত হয়ে থাকে। এছাড়া আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা এখন প্রশাসনের সহায়তা নিয়ে থাকে। এতে ক্ষমতার দ্বন্দ্ব থাকে না। তাছাড়া চাকমা নৃগোষ্ঠীর ছেলেমেয়েরা অন্যান্য জাতিসত্তার চেয়ে অধিক শিক্ষিত। শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা আধুনিক সমাজব্যবস্থা সম্পর্কে জানতে পারছে এবং পুরোনো ক্ষমতা কাঠামোর পরিবর্তে তারা সরকারি ক্ষমতা কাঠামোকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সরকারি ক্ষমতা কাঠামোর কাছেই চাকমা নৃগোষ্ঠীর ঐতিহ্যগত ক্ষমতা কাঠামো দিন দিন হ্রাস পাচ্ছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সরকারি ক্ষমতা কাঠামোর কাছে উদ্দীপকে বর্ণিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য…
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর