উদ্দীপকে কোন নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? তাদের জাতিগত পরিচয় ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মণিপুরি নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে।মণিপুরিরা বাংলাদেশের বৃহত্তর সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ প্রভৃতি অঞ্চলে বসবাস করে। মণিপুরিরা তাদের নৃত্যের জন্য পরিচিত ও প্রসিদ্ধ। তাদের নৃত্যের মধ্যে 'লাইহারাউবা' সবচেয়ে বেশি আলোচিত ও প্রসিদ্ধ। মণিপুরি মেয়েদের পোশাক নাগ পোশাক নামে পরিচিত। মণিপুরিদের বৃহৎ একটি অংশ হিন্দুধর্মের বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী। উদ্দীপকে মাহবুব সিলেট অঞ্চলের একটি নৃগোষ্ঠীর পরিবেশিত নৃত্য উপভোগ করেন। তিনি লক্ষ করেন মেয়েরা নাগ পোশাক পরে এবং তারা হিন্দু বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত মণিপুরি নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। মণিপুরিরা মঙ্গোলয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তারা দুটি গোত্রে বিভক্ত। যথা-বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও মৈতৈ মণিপুরি। বিষ্ণুপ্রিয়ারা হচ্ছে ককেশীয় বংশোদ্ভূত ইন্দো-এরিয়ান ভাষাভাষী এবং মৈতৈরা মঙ্গোলীয় তিবেটো-বর্মণ শাখার ফিরাত শ্রেণির অন্তর্ভুক্ত। এসব গোত্রকে আবার বিভিন্ন উপগোত্রে বিভক্ত করা হয়েছে। অনেক গবেষক বাংলাদেশের একমাত্র ইসলাম' ধর্মাবলম্বী নৃগোষ্ঠী পাঙনদের মণিপুরি নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত মনে করেন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? তাদের জাতিগত পরিচয় ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর