উদ্দীপকে বর্ণিত নৃত্য সম্পর্কিত ধারণা তাদের সংস্কৃতিকে ব্যাপক প্রভাবিত করেছে-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নৃত্য সম্পর্কিত ধারণা মণিপুরিদের সংস্কৃতিকে ব্যাপক প্রভাবিত করেছে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। মণিপুরিরা তাদের নিজস্ব শিল্প-সংস্কৃতি নিয়ে অত্যন্ত গর্ববোধ করে। বিশেষ করে তাদের নৃত্য অধিক পরিচিত ও প্রসিদ্ধ। তাদের কাছে নৃত্য খুবই পবিত্র বিষয়। তাদের মতে, নৃত্য শূদ্ধতা ও স্বর্গসুখ বয়ে আনে। তারা মনে করে, সকল বিষয়ের মধ্যে নৃত্যের নির্যাস রয়েছে। মণিপুরিদের বিশ্বাস যে, নৃত্য সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করে এবং সাফল্য বয়ে আনে। তাদের নৃত্যের মধ্যে 'লাইহারাউবা' খুব জনপ্রিয়। নৃত্যটি দেবতাদের মনোরঞ্জনের জন্য চৈত্র-বৈশাখ মাসে ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। রাসনৃত্য আরেকটি জনপ্রিয় নৃত্য, যা রাধা-কৃষ্ণের উদ্দেশ্যে নাচা হয়। অন্যান্য নৃত্যের মধ্যে খুবাকুশেই থাংচলবী, থাম্বা থৈবী ইত্যাদি উল্লেখযোগ্য। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, মণিপুরিরা নৃত্যকে পবিত্র মনে করে। তাদের সমাজ ও সংস্কৃতিতে নৃত্য খুবই প্রসিদ্ধ। অর্থাৎ মণিপুরিদের নৃত্য তাদের সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। তাদের সংস্কৃতিতে নৃত্য একটি অত্যাবশ্যকীয় উপাদান।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নৃত্য সম্পর্কিত ধারণা তাদের সংস্কৃতিকে ব্যাপক প্রভা…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর