উদ্দীপকে বর্ণিত 'ক' নৃতাত্ত্বিক গোষ্ঠীর ক্ষমতা কাঠামো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' নৃতাত্ত্বিক গোষ্ঠী দ্বারা চাকমা সমাজের ক্ষমতা কাঠামোর কথা বলা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, 'ক' বাংলাদেশে বসবাসরত একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য, যাদের ক্ষমতা কাঠামোর সর্বনিম্ন স্তরকে বলা হয় আদাম বা পাড়া এবং সর্বোচ্চ স্তরকে বলা হয় সার্কেল। যার প্রধান রাজা। এটি চাকমা সমাজের ক্ষমতা কাঠামোকে নির্দেশ করে। চাকমা সমাজের ক্ষমতা কাঠামো একটি সুসংগঠিত ও ধারাবাহিক প্রশাসনিক ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত। এর শীর্ষে রয়েছেন চাকমা রাজা, যিনি বংশানুক্রমে নিযুক্ত হয়ে সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সম্মান ও ঐতিহ্যের প্রতীক হিসেবে ভূমিকা পালন করেন। রাজার পরবর্তী স্তরে রয়েছে মৌজা বা গ্রাম, যার প্রধানকে বলা হয় হেডম্যান। চাকমা রাজার সুপারিশক্রমে ডেপুটি কমিশনার হেডম্যানকে নিয়োগ দেন। মৌজার আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ভূমি খাজনা আদায়ের দায়িত্ব তার ওপর বর্তায়। মৌজার নিচে রয়েছে আদাম বা পাড়া, যা কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয়। আদামের প্রধানকে বলা হয় কারবারি, যাকে চাকমা রাজা নিয়োগ করেন। কারবারি মূলত পাড়ার শান্তিশৃঙ্খলা রক্ষা, ক্ষুদ্র বিরোধ মীমাংসা এবং হেডম্যানকে সহযোগিতা করার দায়িত্ব পালন করেন। রাজা থেকে হেডম্যান এবং কারবারি পর্যন্ত এই শৃঙ্খলাবদ্ধ কাঠামো চাকমা সমাজে দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা পালন করে আসছে। যদিও আধুনিককালে এসব আনুষ্ঠানিকতা ধীরে ধীরে কমে আসছে তবুও এটি এখনও চাকমা সমাজে ঐতিহ্যের ধারক ও প্রভাবশালী সামাজিক কাঠামো হিসেবে বিদ্যমান।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' নৃতাত্ত্বিক গোষ্ঠীর ক্ষমতা কাঠামো ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর