'খ' নৃগোষ্ঠী অপরাপর নৃগোষ্ঠী থেকে ভিন্ন বৈশিষ্ট্যের- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'খ' নৃগোষ্ঠী দ্বারা মূলত গারো নৃতাত্ত্বিক গোষ্ঠীকে নির্দেশ করা হয়েছে। এ নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য অপরাপর নৃগোষ্ঠী থেকে ভিন্ন বৈশিষ্ট্যের- উক্তিটি যথার্থ। উদ্দীপকে দেখা যায়, 'খ' ময়মনসিংহ অঞ্চলে বসবাসরত একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, যাদের পরিবারের প্রধান হলো মাতা। মায়ের কাছ থেকেই এরা বংশ পরিচয় ও সম্পত্তি লাভ করে। এরূপ আলোচনা আমাদের পাঠ্যবইয়ের গারো উপজাতির সাথে সাদৃশ্যপূর্ণ। গারোরা সাধারণত ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুরসহ বিভিন্ন এলাকায় বাস করে। গারোরা মাতৃতান্ত্রিক ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়। ফলে তাদের পরিবারের প্রধান হচ্ছেন মাতা এবং মাতাই পরিবারের সকল সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা পালন করেন, যা অন্য সমাজ থেকে ভিন্ন বৈশিষ্ট্য বহন করে। এ সমাজে সম্পত্তির উত্তরাধিকার মায়ের থেকে কন্যাদের হাতে যায় এবং ছেলেরা বঞ্চিত হয়। ফলে নারীরা এ সমাজে উচ্চ মর্যাদা ও কর্তৃত্বের অধিকারী হয়। অন্যদিকে, বাংলাদেশের প্রধান সমাজ তথা বাঙালি সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান, যেখানে বংশ নাম, মর্যাদা, সম্পত্তি উত্তরাধিকার পিতার মাধ্যমে নির্ধারিত হয়। অন্যান্য উপজাতি সমাজেও এই ধারা পরিলক্ষিত হয়। এছাড়া গারো সমাজে বিবাহের পর স্বামীকে স্ত্রীর বাড়িতে এসে বসবাস করতে হয়, যা অন্য সমাজের নিয়মের সম্পূর্ণ বিপরীত। তাদের সামাজিক প্রথা, পারিবারিক কাঠামো এবং উত্তরাধিকার ব্যবস্থা গারো সমাজকে স্বতন্ত্র্য বৈশিষ্ট্যে চিহ্নিত করেছে। তাই বলা যায়, মাতৃতান্ত্রিক পারিবারিক কাঠামো মাতৃনাম অনুসারে বংশ পরিচয় এবং কন্যার হাতে সম্পত্তির উত্তরাধিকার- এসবের মাধ্যমেই গারো সমাজ অপরাপর নৃগোষ্ঠী থেকে ভিন্নতা বহন করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
'খ' নৃগোষ্ঠী অপরাপর নৃগোষ্ঠী থেকে ভিন্ন বৈশিষ্ট্যের- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর