উদ্দীপকে উল্লিখিত উভয় নৃগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য ও গোত্র বিভাগের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নৃগোষ্ঠী দুটি হলো গারো ও মণিপুরি, তাদের দৈহিক বৈশিষ্ট্য ও গোত্র বিভাগ বৈচিত্র্যময়। গারোদের গোলাকৃতি মুখমণ্ডল, প্রশস্ত এবং চ্যাপ্টা নাক, ক্ষুদ্রাকৃতির কপাল, বৃহদাকারের কান, মোটা ঠোঁট এবং কোঁকড়ানো কালো চুল। গারো পুরুষ ও মহিলাদের গড় উচ্চতা প্রায় পাঁচ ফুট। গারোদের সম্প্রদায় দুটি শ্রেণিতে বিভক্ত-আচ্ছিক ও লামদানী। এ দুটি শ্রেণি আবার বেশ কিছু গোত্রে বিভক্ত। এগুলো হলো- সাংমা, মারাক, মমিন, সিরা ও আবেং। অপরদিকে, মণিপুরিদের গায়ের রং শ্যামলা, ফর্সা, হলদে ও বাদামি হয়। তাদের নাক কিছুটা চ্যাপ্টা, চোখ ছোট, দেহের উচ্চতা মাঝারি ধরনের। মণিপুরিদের প্রধান গোত্রসমূহ হলো মৈতেই, খালাছাই, মৈরাং, অমংগোম ইত্যাদি। উদ্দীপকে উল্লেখিত 'ক' নৃগোষ্ঠীর বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে বসবাস, প্রধান দুটি গোত্র আচ্ছিক ও লামদানী, এর প্রায় ৯০% ধর্মান্তরিত খ্রিষ্টান এবং 'খ' নৃগোষ্ঠীর বৃহত্তর সিলেট অঞ্চলে বসবাস, প্রধান দুটি - গোত্র খালাছাই ও মৈতেই, এরা বেশিরভাগ 'বৈষ্ণব ধর্মে বিশ্বাসী। উপরে বর্ণিত গারো ও মণিপুরি নৃগোষ্ঠীর সাথে যথাক্রমে উদ্দীপকের 'ক' নৃগোষ্ঠী এবং 'খ' নৃগোষ্ঠী সামাঞ্জস্যপূর্ণ। অর্থাৎ উদ্দীপকের নৃগোষ্ঠী দুটি গারো ও মণিপুরি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত উভয় নৃগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য ও গোত্র বিভাগের বর্…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর