উদ্দীপকে 'ক' ও 'খ' উভয়ই বাংলাদেশের নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত হলেও এদের পরিবার কাঠামো সম্পূর্ণ বিপরীত- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' ও 'খ' তথা গারো ও মণিপুরি উভয়ই বাংলাদেশের নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত, তবে এদের পরিবার কাঠামো সম্পূর্ণ বিপরীত। গারোদের পরিবার মাতৃতান্ত্রিক। মাতৃনিবাস পরিবার হওয়ায় গারো বিবাহিত ছেলেরা স্ত্রীর বাড়িতে গিয়ে উঠে এবং স্ত্রীর পরিবারের সদস্যদের সাথে চাষাবাদ করে। গারো পরিবারে সন্তানেরা সমাজে মায়ের পরিচয়ে পরিচিত হয়। এসব পরিবারে বা সমাজে মহিলারাই হয় সর্বক্ষমতার অধিকারী। সন্তানেরা মায়ের বংশধারার সদস্য বলে বিবেচিত হয়। মেয়েরা বংশানুক্রমে মায়ের সম্পত্তিতে অধিকার পায়। অপরদিকে মণিপুরিদের মাঝে পিতৃতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান। অর্থাৎ তাদের সমাজে মেয়েরা বিয়ের পর স্বামীর বাড়িতে এসে বসবাস করে এবং পরিবার গড়ে তোলে। মণিপুরি পরিবারে পুত্ররা বাবার সম্পত্তিতে উত্তরাধিকার পায়, তবে সাধারণত জ্যেষ্ঠ পুত্র বেশি অধিকারী হয়ে থাকে। বর্তমানে মণিপুরীদের মাঝে একক বা অনু পরিবার গঠনের প্রবণতা লক্ষণীয়। উদ্দীপকে 'ক'-গারো এবং 'খ'-মণিপুরি, যারা উভয়ই বাংলাদেশের নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। উপরে গারো ও মণিপুরি নৃগোষ্ঠীর পরিবার কাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে এদের পরিবার কাঠামোতে সম্পূর্ণ বৈপরিত্য লক্ষণীয়। অর্থাৎ উদ্দীপকের 'ক' ও 'খ' তথা গারো ও মণিপুরি উভয়ই বাংলাদেশের নৃগোষ্ঠী হলেও এদের পরিবার কাঠামো সম্পূর্ণ বিপরীত। সুতরাং, মূল্যায়নটি পুরোপুরি যথার্থ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ও 'খ' উভয়ই বাংলাদেশের নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত হলেও এদের …
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর